
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই নাবালক সন্তানকে রেখে এক গৃহবধূ তাঁর কথিত প্রেমিকের সঙ্গে নিরুদ্দেশ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রবাসে থাকা স্বামীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগে ওই গৃহবধূর বিরুদ্ধে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানান ওই গৃহবধূর শ্বশুর বাবুল মিয়া। এর আগে গত ২৬ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল্লাহপুর গ্রামের জাফর মিয়া দীর্ঘদিন ধরে জীবিকার প্রয়োজনে দুবাইয়ে থাকেন। প্রায় ১২ বছর আগে সদর উপজেলার চিনাঈর চাপুইর গ্রামের বাদশা মিয়ার মেয়ে হামিদা আক্তারের (৩০) সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে দুটি ছেলেসন্তান রয়েছে।
পরিবারের দাবি, স্বামী প্রবাসে থাকার সুযোগে স্থানীয় বাসিন্দা দিপু চৌধুরীর (২২) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন হামিদা। ২৬ আগস্ট রাতে তিনি ঘরে রাখা দুই ভরি স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা) এবং জমি বন্ধকের নগদ দুই লাখ টাকা নিয়ে বাড়ি ছাড়েন।
অভিযোগকারী বাবুল মিয়া জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় স্থানীয় কয়েকজন বাধা দিতে গেলে তাঁদের ভয়ভীতি দেখানো হয়। পরবর্তীকালে গৃহবধূর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। আত্মীয়স্বজন ও স্থানীয় মুরব্বিদের সঙ্গে পরামর্শের পর আখাউড়া থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়।
ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় বাসিন্দা মনির হোসেন হতাশা প্রকাশ করে বলেন, ‘দুই অবুঝ সন্তানকে ফেলে রেখে কীভাবে একজন মা চলে গেলেন, তা ভেবে আমরা অবাক হচ্ছি। প্রবাসীদের কষ্টের উপার্জনের প্রতি এমন দায়িত্বজ্ঞানহীনতা এবং শিশুদের মাতৃস্নেহ থেকে বঞ্চিত করার ঘটনা অত্যন্ত দুঃখজনক।’
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ২৩২টি ইয়াবা বড়ি ও ২ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে...
৮ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাঁদপুরের দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের ঠাকুরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
ভুক্তভোগীর সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে রাফিদ শিকদার বিভিন্ন সময় যোগাযোগ ও কথাবার্তা বলতেন। একপর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে রাখেন তিনি।
২৯ মিনিট আগে
নিহতের স্বজনেরা জানান, শামিমের ভায়রার জানাজা ও দাফনে অংশ নিতে সোমবার বিকেলে বারপুর গ্রামে যান তিনি। রাতে শ্বশুরবাড়িতে অবস্থান করেন। ভোররাত ৩টার দিকে গ্রামের সড়কে হাঁটাহাঁটি করার সময় তাঁকে চোর সন্দেহে নিশিন্দারা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এ বি এম শাফিসহ কয়েকজন আটক করেন।
৩৬ মিনিট আগে