
ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে খুলনা বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থান ও আবাসিক হলের আশপাশের ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার করা হচ্ছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম আবাসিক হলসমূহে চলমান মশক নিধন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে কার্যক্রমের অগ্রগতি ও হলগুলোর সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনকালে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তাদের সুস্থতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ডেঙ্গু প্রতিরোধে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। এ কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
উপাচার্য আরও বলেন, আবাসিক হলগুলোর প্রভোস্টদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করা হয়েছে। শিক্ষার্থীদের আবাসিক কক্ষ পরিদর্শন করে কোথাও পানি জমে আছে কি না কিংবা মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে কি না, তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ড. মো. রেজাউল করিম বলেন, কোনো শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত হল প্রশাসনকে অবহিত করতে হবে। একইভাবে কোনো কর্মকর্তা বা কর্মচারী ডেঙ্গুতে আক্রান্ত হলে রেজিস্ট্রার কার্যালয়ে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদেরও সচেতন থাকার আহ্বান জানান উপাচার্য। বিশেষ করে ক্যাম্পাস ও আবাসিক হলের আশপাশে যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

সড়কের মাঝে থাকা ১২টি বিদ্যুতের খুঁটি অপসারণ না করায় মাগুরার শ্রীপুর বাইপাস সড়ক প্রশস্ত ও উন্নয়নকাজ থমকে আছে। প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানকে টাকা পরিশোধ করার পরও খুঁটিগুলো অপসারণ করেনি কর্তৃপক্ষ। এর সঙ্গে রয়েছে জমি অধিগ্রহণসংক্রান্ত মামলা।
৫ মিনিট আগে
কাজের আশায় দালালের মাধ্যমে লিবিয়ার পথে যাত্রা করেন যশোরের শার্শা উপজেলার পাঁচ যুবক। স্থানীয় দালালদের ৯ থেকে ১২ লাখ টাকা করে দিয়েছিলেন তাঁরা। তবে লিবিয়ায় পৌঁছানোর আগেই তাঁদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তিন বছর আগে এই ঘটনা ঘটে। এখনো নিখোঁজ তাঁরা। এই পাঁচজনের জীবন নিয়েও শঙ্কায় পরিবার।
১৩ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানা ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে এমটি রাসি নামক জাহাজটিকে ট্যাংক পরীক্ষা ছাড়াই বিস্ফোরক অধিদপ্তর সনদ দিয়েছিল। সম্প্রতি ওই জাহাজের বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনায় এই তথ্য পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তদন্ত কমিটি।
২০ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছোড়া গুলি মাথায় বিদ্ধ হয়ে ইমরান হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় জাকারিয়া (৩২) নামে একজন গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। রাত ১২টার দিকে দুজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ইমরানকে মৃত ঘোষণা করেন
২ ঘণ্টা আগে