
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রায় ১০ বছর ধরে বর্ষা মৌসুমে কবরস্থান, মাদ্রাসার রাস্তাসহ তলিয়ে যায় প্রায় দুই শতাধিক পরিবারের বসতবাড়ি। এতে প্রতিবছর ব্যাপক ভোগান্তিতে থাকেন মুসল্লি, শিক্ষার্থীসহ পাটগাতী মধ্যপাড়া গ্রামের বাসিন্দারা। বর্ষার দিনগুলোতে পানিবন্দী থাকায় কোনো রকমে খেয়ে না খেয়ে দিন কাটান তারা। গ্রামে বসবাসরত অধিকাংশ পরিবার চুলায় রান্না করে। বেশির ভাগেরই গ্যাস ক্রয়ের সামর্থ্য নেই। স্থানীয়রা বিষয়টি চেয়ারম্যান মেম্বারদের কাছে মৌখিক ও লিখিতভাবে জানালেও তাদের জলাবদ্ধতা দূর হয়নি।
এলাকার জনদুর্ভোগ নিয়ে গত শুক্রবার আজকের পত্রিকার অনলাইন সংস্করণে ‘টুঙ্গিপাড়ায় এক গ্রামের দুই শতাধিক পরিবার পানিবন্দী, অনাহার-অর্ধাহারে কাটছে দিন’ ও শনিবার ছাপা সংস্করণে ‘বর্ষাকালে পানিবন্দী থাকতে হয় ২০০ পরিবারকে’ সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর আজ রোববার সকাল সাড়ে ১০টায় পাটগাতী মধ্যপাড়া গ্রামটি পরিদর্শন করে পানিবন্দী পরিবারগুলোর খোঁজ খবর নেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস এম জিলানী। এ সময় এলাকাবাসীর প্রতিবছরের দুর্ভোগ কমিয়ে স্থায়ী সমাধানের আশ্বাস দেন তিনি।
এ সময় টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা যুবদলের সদস্যসচিব

আমিনুল ইসলাম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস এম জিলানী বলেন, পাটগাতী মধ্যপাড়া গ্রামটিতে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। যেহেতু এটা আমার গ্রাম, তাই সংবাদপত্রে খবর প্রকাশিত হওয়ার পর পরিদর্শনে এসেছি। আসলে এই জনদুর্ভোগ স্থায়ীভাবে সমাধানের প্রয়োজন। তাই উপজেলা-পৌরসভার প্রকৌশলীর সঙ্গে কথা বলে ড্রেন নির্মাণ, রাস্তা উঁচু ও প্রশস্ত করার ব্যবস্থা করা হবে। এটা করতে পারলে জলাবদ্ধতা থেকে মানুষ মুক্তি পাবে।

সন্ধ্যায় একটি চলন্ত প্রাইভেটকার থেকে আলমগীরকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। আলমগীর আলমগীর মাথা–পেটসহ শরীরের কয়েক স্থানে গুলিবিদ্ধ হন। এ সময় পথচারী জ্যোৎস্না নামে এক নারীও গুলিবিদ্ধ হন। পরে আলমগীরকে প্রথমে পল্লবীর ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা...
৩ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে ৩৬ বছর বয়সী এক নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করেছেন সার্জন মো. আরিফ উল হাসান। প্রায় দুই ঘণ্টা ধরে চলা অস্ত্রোপচারে টিউমারটি অপসারণ করা হয়। আজ শুক্রবার বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে অস্ত্রোপচার করা হয়।
১৬ মিনিট আগে
বিদ্যুৎ সংযোগ না থাকায় স্বাস্থ্যকেন্দ্রটির স্বাভাবিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রসূতি ও গর্ভবতীদের চিকিৎসা না দিয়েই ফেরত পাঠানো হচ্ছে এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হচ্ছে। ভর্তি রোগী ও তাঁদের স্বজনেরা হাতপাখা দিয়ে বাতাস করে তীব্র গরম থেকে বাঁচার চেষ্টা করছেন।
২৩ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে ও বিকেলে উপজেলার আলমপুর ও সয়ার ইউনিয়নে এ দুর্ঘটনা দুটি ঘটে।
২৭ মিনিট আগে