Ajker Patrika

গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল থেকে বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২১: ৫৯
গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল থেকে বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ
টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা চৌরঙ্গী এলাকার সাবেক মেম্বার ও বিএনপি সমর্থক মাহমুদ বিশ্বাসের মুদিদোকানে আগুন। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিক্ষোভ থেকে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাদের বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত গোপালগঞ্জ জেলা শহরে বিক্ষোভ চলে। বিকেল ৪টার দিকে টুঙ্গিপাড়ায়ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভকারীদের অনেকের কাছে দা, রামদা, কাতরা, ফুলকুচিসহ দেশীয় অস্ত্র ও লাঠি দেখা গেছে।

বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে দেন। শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ ও এফএনএফ সুপার শপের কাচ ভাঙচুর করা হয়।

গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক ভেঙে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর কলেজটির নাম পরিবর্তন করে গোপালগঞ্জ সরকারি কলেজ রাখা হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের ব্যানার সরিয়ে সেখানে মুক্তিযোদ্ধা চত্বরের ব্যানার লাগানো হয়।

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন। সন্ধ্যায় বিক্ষোভ মিছিলের সময় তিন বিএনপি-সমর্থক ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা এক যুবদল নেতার অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলেও অভিযোগ উঠেছে। স্বেচ্ছাসেবক দল নেতা জসিমের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘গোপালগঞ্জ শহরে পর্যাপ্ত অফিসার ও ফোর্স মোতায়েন থাকায় বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় কাজ করেছি। আগামী দিনে জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষায় যা যা করণীয়, তা করবে পুলিশ।’

গোপালগঞ্জের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বিজিবি যশোর রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমাল নিশ্চিত রাখা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির প্রায় ১৫০ সদস্য মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত