Ajker Patrika

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১৭: ০৩
বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলাম। ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নুন্দহ-মুরাদপুর সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১২ জানায়, রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন। পরে নুন্দহ গ্রামের নুন্দহ-মুরাদপুর সড়কে চেকপোস্ট বসানো হয়। অটোরিকশাটি চেকপোস্টের কাছে পৌঁছালে সেটিকে থামিয়ে রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁর ব্যাগে তল্লাশি করে ১ হাজার ২০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, ‘কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। ইতিমধ্যে তাঁকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত