
সরকারি উদ্যোগে পঞ্চগড়ে সোলার প্রজেক্ট স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার সকালে চীন, সিঙ্গাপুর ও দুবাইয়ের প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘এই অঞ্চলের জন্য সোলার প্রজেক্ট অত্যন্ত উপযোগী। খুব দ্রুত এসব সোলার প্রজেক্টের নির্মাণকাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।’ তিনি বলেন, সোলার প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ জনপদের বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় বেকারত্ব কমানো এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বিদ্যুৎ খাত নিয়ে বিগত সরকারের সমালোচনা করে ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিদ্যুৎ নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। যার কারণে গ্রামের সাধারণ মানুষ এখন ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না। এর জন্য প্রধানমন্ত্রী জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন।’
চীন, সিঙ্গাপুর ও দুবাইয়ের প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে প্রকল্প এলাকা পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ কনস্টেবল জাকির হোসেন চাঁপাইনবাবগঞ্জে কর্মরত থাকাকালে তাঁর বিরুদ্ধে অভিযানের নামে প্রায় ৪০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ ওঠে। ঘটনার পর তিনি এক মাসের ছুটিতে গ্রামের বাড়ি চলে যান। ছুটি শেষে কর্মস্থলে যোগদান করলে তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
১ মিনিট আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় কর্মরত নিরাপত্তা প্রহরী মো. সফিকুল ইসলাম (৪২) মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
৭ মিনিট আগে
আয়োজকেরা জানান, ৪৯টি স্কুলের ২ হাজার ১২০ জন শিক্ষার্থীর মধ্যে ৩৯টি স্কুলের ১ হাজার ৭৬৬ জনকে সরাসরি মঞ্চ থেকে পুরস্কার দেওয়া হয়। বাকি ১০টি স্কুলের ৩৫৪ জন শিক্ষার্থীর পুরস্কার সংশ্লিষ্ট স্কুলের সংগঠকদের হাতে তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ১ হাজার ৩৮১ জন ‘শুভেচ্ছা’, ৬৫৪ জন ‘অভিনন্দন’ এবং ৮৫ জন
৯ মিনিট আগে
গত মঙ্গলবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে মেঘমল্লারকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বুধবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয় বলে জানিয়েছিলেন আইসিইউর মেডিকেল অফিসার ডা. হাসান আল বান্না।
১১ মিনিট আগে