
গৃহকর্মী নিয়োগের পূর্বে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী কর্তৃক চাঞ্চল্যকর জোড়া খুনের একটি ঘটনা সংঘটিত হয়েছে। এ ছাড়া গৃহকর্মী কর্তৃক অনেক সময় মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাও নতুন নয়। সম্মানিত নগরবাসী একটু সচেতন হলে এরূপ অপরাধ প্রতিরোধ করা অনেকাংশে সম্ভব।
এমতাবস্থায়, নিরাপত্তার স্বার্থে গৃহকর্মী নিয়োগের পূর্বে তার জাতীয় পরিচয়পত্র, এক কপি সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ছবি ও তার পরিচয় নিশ্চিতের জন্য কমপক্ষে দুজন শনাক্তকারীর নাম-ঠিকানা সংগ্রহ ও সংরক্ষণের জন্য সম্মানিত নগরবাসীকে বিশেষভাবে অনুরোধ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।
এ ছাড়া ভাড়াটে নিবন্ধন ফর্ম যথাযথভাবে পূরণপূর্বক নাগরিকদের তথ্য সংগ্রহে পুলিশকে সহযোগিতার জন্যও পুনরায় অনুরোধ করা হলো।

খুলনায় পারিবারিক কলহের জেরে স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী খুরশিদা বেগম (৫০) মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকার সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় নিহত ব্যক্তির স্বামী খোকন শিকদারকে গ্রেপ্তার করেছে।
৯ মিনিট আগে
ভোলায় বিদ্যুৎ অফিসে ঢুকে সংযোগ লাইনের মালপত্র চুরি করতে গিয়ে আহত হয়েছে এক যুবক। ওই যুবকের নাম মো. সুমন (৩০)। তিনি ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
২৭ মিনিট আগে
চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামে মুক্তিযুদ্ধের সময়ে মাটির নিচে পুঁতে রাখা সাতটি শক্তিশালী স্থলমাইন নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। আজ শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব মাইন ধ্বংস করা হয়।
৩৩ মিনিট আগে
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের দায়ে পৃথক অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত দুটি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস ও দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
৪১ মিনিট আগে