গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টসের আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে জাকির হোসেন (২৫) নামে এক শ্রমিক মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের নতুন বাজার এলাকার জিন্নাত নিটওয়্যার লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
জাকির হোসেন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাদেচিরাম গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুরের জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানায় শ্রমিকের কাজ করতেন।
কারখানার শ্রমিক রাসেল আহমেদ বলেন, ‘কারখানার আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ার পরপরই আমরা দৌড়ে গিয়ে জাকিরকে রক্তাক্ত অবস্থায় পাই। তখনো সে বেঁচে আছে এমনটাই মনে হয়েছে। এরপর অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে আমরা কারখানার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পাই, সে একাই ছাদের ওপর দাঁড়িয়ে এদিক-সেদিক তাকায়। কিছুক্ষণ পর লাফ দেয়।
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা জুবায়ের এম বাশার আজকের পত্রিকাকে বলেন, কারখানার বেশির ভাগ কর্মকর্তা চলে যাচ্ছিলেন। কেউ বের হচ্ছেন, কেউ বের হয়ে গাড়িতে উঠে রওনা হয়েছেন। এ সময় আমি খবর পাই এক শ্রমিক কারখানার ছাদ থেকে লাফ দিয়েছেন। খবর পেয়ে দ্রুত কারখানায় পৌঁছে আহত শ্রমিককে অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ জুবায়ের এম বাশার বলেন, ‘শ্রমিকের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। স্বজন ও অন্য শ্রমিকদের মাধ্যমে জেনেছি, কয়েক দিন যাবৎ তাঁর মধ্যে হতাশা কাজ করছিল। পুলিশ এসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে। সিসিটিভি ক্যামেরায় সে শুধুই একা ছিল।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে কারখানায় পুলিশ পাঠিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করছে কি না, স্বজনদের কাছ থেকে জানার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে