Ajker Patrika

নড়াইলে বরজে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নড়াইল প্রতিনিধি 
নড়াইলে বরজে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
প্রতীকী ছবি

নড়াইলের কালিয়া উপজেলার একটি গ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলা আলী মিয়া মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ মার্চ) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নে বরজে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। ওই দিন রাতে শিশুটির পরিবার নড়াগাতী থানায় মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। গতকাল সন্ধ্যায় আলী মিয়া মোল্যা শিশুটি মুখ বেঁধে বাড়ির কাছে বরজে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে তার চাচা এগিয়ে গেলে তিনি পালিয়ে যান। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন আলীকে ধরে নড়াগাতী থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। গতকাল রাতেই এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাল সনদে ১২৮ শিক্ষক, ফেরত দিতে হবে টাকা

গণহত্যার মামলায় আইসিজেতে ইসরায়েলের পক্ষে-বিপক্ষে ৬ দেশ

মধ্যপ্রাচ্যের পথে ২৫০০ মেরিন সেনা, স্থল অভিযানের ইঙ্গিত পেন্টাগনের

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানির সংকটে আশার আলো দেখছে বাংলাদেশ

‘হরমুজ প্রণালি মুক্ত করতে’ ইরানের খারগ দ্বীপে রাতভর ভয়াবহ হামলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত