
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাঁক ও শ্রবণপ্রতিবন্ধী ২৫ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আঙুল আওয়াল ওরফে রবেন (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি করেন। অভিযুক্ত রবেন উপজেলার খলিশাউড় ইউনিয়নের কামাল উদ্দিন তালুকদার ওরফে কামাল মেম্বারের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী জন্মগতভাবে বাঁক ও শ্রবণপ্রতিবন্ধী। তিনি স্বামী পরিত্যক্তা এবং তাঁর আট মাস বয়সী একটি সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে তিনি বাবার বাড়িতে বসবাস করছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে ভুক্তভোগী নারীকে বাড়ির পাশে একা পেয়ে নিজের ঘরে নিয়ে যান প্রতিবেশী রবেন। সেখানে শারীরিক প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে রবেন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে ওই নারীকে পরিবারের কাছে পৌঁছে দেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার সকালে তাঁর ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত রবেন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দুই শিক্ষার্থী অটোরিকশায় ঘুরতে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা এক ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুমকি থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
৩ মিনিট আগে
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালানো হয়েছে। মতিঝিলের এজিবি কলোনিতে কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম...
৪ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে ও রংপুরের পীরগাছায় একটি কুকুরের হামলায় শিশুসহ আটজন আহত হয়েছে। এ সময় দুটি গরু ও চারটি ছাগলও কুকুরটির আক্রমণের শিকার হয়েছে। পরে স্থানীয়রা কুকুরটিকে ধরে মেরে ফেলেন। আজ শনিবার সকাল থেকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল, দেওডোবা, মনিরাম ও পার্শ্ববর্তী রংপুরের...
১১ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উল্টো পথে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তাঁর ১০ মাস বয়সী মেয়ে মারা গেছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে