
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হাঁস পালনের জন্য খোঁড়া গর্তের পানিতে ডুবে কাউসার আলী (২ বছর ৬ মাস) ও নূর হোসেন (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত শিশু কাউসার আলী আদমপুর গ্রামের মো. রাজুর ছেলে এবং নূর হোসেন একই এলাকার মো. সানাউল্লাহর ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খেলছিল শিশু কাউসার ও নূর। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সেখানে হাঁস পালনের জন্য খনন করা গর্তের পানিতে পড়ে যায় তারা। কিছুক্ষণ পর দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে গর্তের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘ঘটনাস্থলের সুরতহাল শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

আবদুস সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ ভিশনের কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ২০০টি ডাস্টবিন দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও ডাস্টবিন দেওয়া হবে।
১৪ মিনিট আগে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
৩৩ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
৩৬ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
৪২ মিনিট আগে