
টাঙ্গাইলের সখীপুরে কোটি টাকার সম্পত্তি নিয়ে ছেলের সঙ্গে বিরোধের জেরে বাড়ি ছেড়ে যাওয়া বৃদ্ধ দম্পতি অবশেষে নিজেদের বাড়িতে ফিরেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা বাড়িতে ফেরেন। পরে রাত ৮টার দিকে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ওই বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মোবাইল ফোনে লন্ডনপ্রবাসী ছেলে ডা. শাহজালালের সঙ্গেও কথা বলেন।
পরে মন্ত্রী লন্ডনপ্রবাসী ছেলে শাহজালালের পাঠানো এক লাখ টাকা বৃদ্ধ দম্পতির হাতে তুলে দেন। মন্ত্রী জানান, মা-বাবার ভরণপোষণের জন্য ছেলে প্রতি মাসে এক লাখ টাকা করে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
বৃদ্ধ দম্পতি হলেন চিকিৎসক আবদুর রহমান ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম, সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এ কে এম মামুনুর রশিদ, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন ও সাবেক সভাপতি খোরশেদ আলমসহ স্থানীয় ব্যক্তিরা।

প্রসঙ্গত, সম্প্রতি লন্ডনপ্রবাসী চিকিৎসক শাহজালালের বিরুদ্ধে জোর করে জমি লিখে নিয়ে বৃদ্ধ মা-বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন তাঁর মা আনোয়ারা বেগম। তবে এ অভিযোগ অস্বীকার করে শাহজালাল দাবি করেন, পারিবারিক সম্পত্তি রক্ষায় মা-বাবার সম্মতিতে ইসলামি ফারায়েজ অনুযায়ী সম্পত্তি বণ্টন করা হয়েছে।
সখীপুরের ইউএনও আশরাফুল আলম বলেন, লন্ডনপ্রবাসী চিকিৎসক ছেলের সঙ্গে মা-বাবার বিরোধের আপাতত নিষ্পত্তি হয়েছে। বৃদ্ধ দম্পতিকে তাঁদের নিজ বাড়িতে সম্মানের সঙ্গে ফিরিয়ে আনা হয়েছে।
চিকিৎসক ছেলের বিরুদ্ধে মায়ের করা অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। পরে বৃহস্পতিবার এ বিষয়ে ‘আজকের পত্রিকা’র অনলাইন সংস্করণে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে ঘটনাটি নতুন করে আলোচনায় আসে।

রাজধানীর আদাবরে ময়লার ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন মো. বশির (৪৭) নামের এক বিএনপি নেতা। তিনি জখম নিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মাথায় সাতটি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছেলে মো. ছিফাত উল্লাহ হৃদয়...
৪ মিনিট আগে
অভিযানে বাঘার চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর গ্রামের আমজাদ হোসেনের কলাবাগান থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়। একই ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের রাজা ব্যাপারীর বাড়ির পশ্চিম পাশের খেজুরবাগান থেকে একটি একনলা কাটা বন্দুক উদ্ধার করা হয়। এ ছাড়া গড়গড়ি ইউনিয়নের চানপুর গ্রামে রুহুল আমিনের বাড়ির...
৬ মিনিট আগে
মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের ৩ দিন পর রেললাইনের পাশ থেকে জুবায়ের ইসলাম জুবেল (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে যে চুক্তি হয়েছে, এটি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্য হয়েছে। এ ছাড়া এটি নির্দিষ্ট সময়ের জন্য হয়েছে। এরপরে সেই চুক্তি বাংলাদেশ চাইলে নবায়ন হবে অথবা সেখানেই সেই চুক্তির যবনিকাপাত....
৩২ মিনিট আগে