
চট্টগ্রামের রাউজান উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা, ময়লা-আবর্জনা ও নোংরা থাকা এবং পচা-বাসি খাবার রাখার অপরাধে তিনটি হোটেল ও একটি বেকারিকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্টের অভিযোগে দুজনকে জরিমানা ও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার বিকেলে রাউজান উপজেলার জলিলনগর থেকে মুন্সিরঘাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম।
অভিযানে জলিলনগরের আজমীর হোটেলকে ১ লাখ টাকা, আপনবাড়ি রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা, গাউছিয়া হোটেলকে ৪০ হাজার টাকা এবং আল আকসা বেকারিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এস এম রাহাতুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি হোটেল ও একটি বেকারির কাছ থেকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মাদক সেবনের অপরাধে দুজনকে ১ হাজার টাকা জরিমানা এবং পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এস এম রাহাতুল ইসলাম বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রামের পটিয়ায় স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় মো. সিরাজুল ইসলাম (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জিরি ইউনিয়নের দক্ষিণ জিরি এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ৬০০ মসজিদে বিভিন্ন জাতের বৃক্ষের চারা বিতরণ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কয়ছর আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠান হয়।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের সালথা উপজেলার বড় বাংরাইল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ১০টি বসতবাড়ি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের হালিশহরে আন্তজেলা পরিবহনশ্রমিকদের নির্বাচনে ভোট গ্রহণের সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ভোটকেন্দ্রে অব্যবস্থাপনা ও জাল ভোট নিয়ে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে নগরের হালিশহর ঈদগাহ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে