Ajker Patrika

ঝিনাইদহে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে নারী যাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে নারী যাত্রী নিহত
প্রতীকী ছবি

ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিচলে পড়ে নিহত হয়েছেন রাবেয়া খাতুন (৩৭) নামে এক যাত্রী। খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন ওই নারী। রাবেয়া খাতুন, রাজধানী ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে স্টেশন থেকে বিরতীর পর যাত্রা শুরু করলে ওই নারী ট্রেনে উঠতে যান। এ সময় অসাবধানতায় পা পিছলে নিচে পড়ে যান। প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে গেলে তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া তাঁর একটি হাত ও শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা সেখান থেকে যশোর হাসপাতালে স্থানান্তর করেন। যশোর নেওয়ার পথে সাতমাইল এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্ল্যাটফর্ম নিচু হওয়ায় ওই নারী উঠতে গিয়ে পড়ে যান। তা ছাড়া ট্রেনের গার্ডের অবহেলা ছিল বলেও তাঁদের অভিযোগ।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দিলে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌছে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেন। তাঁর অবস্থা আশংকাজনক হাওয়ায় যশোরে স্থানান্তর করা হয়। তবে, যশোর যাওয়ার পথে তিনি মারা গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত