Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন। ছবি: আজকের পত্রিকা

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’—এই মূলমন্ত্রকে ধারণ করে ক্রীড়াচর্চার মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সৌহার্দ্য, প্রীতি ও পারস্পরিক আস্থা আরও বৃদ্ধি করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ—২০২৬ ’।

আজ শনিবার বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামের পুরোনো মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এই আকর্ষণীয় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে পুরো মাঠজুড়ে ছিল ক্রীড়ামোদী দর্শক, সুশীল সমাজের প্রতিনিধি এবং যুবসমাজের উপস্থিতি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ ও কমিউনিটি পুলিশিং ফোরামের জেলা সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. ইব্রাহিম হোসেন, এনজিও ‘প্রয়াস’ (মানবিক উন্নয়ন সোসাইটি)—এর নির্বাহী পরিচালক ও কমিউনিটি পুলিশিং ফোরামের জেলা সমন্বয় কমিটির সদস্যসচিব মো. হাসিব হোসেন এবং নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও কমিউনিটি পুলিশিং ফোরামের জেলা সমন্বয় কমিটির সদস্য ড. বিপ্লব কুমার মজুমদার।

এছাড়াও আয়োজনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) ইয়াসির আরাফাতসহ চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত