Ajker Patrika

লালপুরের পদ্মার চরে প্রস্তাবিত সৌরবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন চীনা দলের

লালপুর (নাটোর) প্রতিনিধি
লালপুরের পদ্মার চরে প্রস্তাবিত সৌরবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন চীনা দলের
লালপুরে পদ্মার চরে সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য এলাকা পরিদর্শন করেছে চীনের প্রতিনিধিদল। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে পদ্মার চরে প্রস্তাবিত সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য এলাকা পরিদর্শন করেছে চীনের একটি প্রতিনিধিদল। গতকাল শনিবার প্রতিনিধিদলটি উপজেলার বিলমাড়িয়া ও লালপুর সদর ইউনিয়ন এলাকা ঘুরে দেখে। প্রতিনিধিদলের সদস্যরা প্রকল্পের সম্ভাব্যতা, বাস্তবায়ন প্রক্রিয়া, স্থানীয় বিদ্যুৎ চাহিদা এবং বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন।

এ সময় লালপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছিদ্দিক আলী মিষ্টুসহ স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. আবীর হোসেন বলেন, লালপুরের পদ্মার চরে দুটি ইউনিয়নের ৩০০ একর জমিতে বিদ্যুৎ প্রকল্পটি স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে। প্রস্তাবিত সৌরবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বাড়তে পারে। একই সঙ্গে বিদ্যুৎ-সুবিধা সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নেও প্রকল্পটি ভূমিকা রাখবে। এ ছাড়া দুই ইউনিয়নের চরবাসীদের যাতায়াতের জন্য দুটি সেতু নির্মাণ করা হবে।

নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেন, লালপুরের পদ্মার চরে প্রস্তাবিত সৌরবিদ্যুৎ প্রকল্পটি প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে সম্ভাব্যতা যাচাই চলছে। ইতিমধ্যে চীনের একটি প্রতিনিধিদল প্রকল্প এলাকা পরিদর্শন করেছে।

প্রতিনিধিদলের প্রকল্প এলাকা পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই ও পরবর্তী কার্যক্রমের মাধ্যমে এটি বাস্তবায়নের প্রক্রিয়া আরও এগিয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত