হেরোইন পাচারের মামলায় রাজশাহীর তিন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জের একটি আদালত।
আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এই রায় দেন বলে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার জানান।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার চন্দলিয়া কুমারপুর গ্রামের সেজবুল ইসলাম, রানীনগর গ্রামের সোহেল রানা ও বিদিরপুর গ্রামের আরিফুল ইসলাম সাগর। রায় ঘোষণার সময় আরিফুল ইসলাম সাগর আদালতে উপস্থিত থাকলেও অপর দুই আসামি পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৪ অক্টোবর র্যাব ১২-এর সদস্যরা নাটোর-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিলেন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রাক র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে র্যাবের সদস্যরা ট্রাকটি আটকের পর ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে আটক করেন। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে তাড়াশ থানায় মামলা করা হয়। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালতের বিচারক তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

হাওরে বোরো ধানের ফলন কমেছে, কমেছে দামও। কিন্তু সবচেয়ে বড় সংকট—ধান কেনার মতো ক্রেতা নেই। উৎপাদন খরচের চেয়ে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন সুনামগঞ্জের কৃষকেরা। সরকার-নির্ধারিত দামে গুদামে ধান বিক্রির জটিলতা আর খোলাবাজারে ক্রেতাসংকটে দেনা-দায় ও সংসারের খরচ মেটাতে ফড়িয়াদের পিছু ছুটছেন তাঁরা।
২ মিনিট আগে
ভবনের মালিক রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। নাম গোধূলি মার্কেট। চারতলা ভবনের প্রতি তলায় আয়তন ২৩ হাজার ৬৪৩ বর্গফুট। এর মধ্যে চারতলায় ৪ হাজার ৫২৪ বর্গফুট দখল করে ফ্ল্যাট বানিয়েছেন রাজশাহীর প্রভাবশালী ব্যবসায়ী শফিকুল আউয়াল খান। শুধু তা-ই নয়, ভবনটির দোতলায় ১৫৭টি দোকানের স্থান দখল করে বানিয়েছেন ফার্নিচ
২ মিনিট আগে
বরিশালের বিভিন্ন সড়ক-ফুটপাত দখল করে ভবন নির্মাণসামগ্রীর ইট, রড, বালু, পাথরের স্তূপ ফেলে রাখা হয়েছে। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া ঘটছে দুর্ঘটনাও। রাস্তা ও ফুটপাত থেকে এসব নির্মাণসামগ্রী সরাতে সিটি করপোরেশনের কোন জোরালো তৎপরতা দেখা যায় না।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতা–কর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ছাত্রলীগের সাবেক নেতা তৌসিক আহমেদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপি ও যুবদলও দুই দফায় মিছিল করেছে।
২ ঘণ্টা আগে