গাজীপুরের গাছায় কাপড় ব্যবসায়ী রানু বেগম (৪০) হত্যাকাণ্ডের প্রধান আসামি আশিক ইসলাম ওরফে স্বপনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ২টার দিকে ময়মনসিংহের ভালুকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আশিক গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
এর আগে সকালে রানু বেগমকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেলে তিনি মারা যান।
নিহত রানু বেগম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ গ্রামের মো. হিরোনের স্ত্রী। তিনি গাছার পশ্চিম কলমেশ্বর এলাকায় ভাড়া থেকে ‘রানী ফ্যাশন গ্যালারি’ নামে একটি কাপড়ের দোকান চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রানু বেগম কাপড়ের ব্যবসার পাশাপাশি এলাকায় ক্ষুদ্রঋণ দিতেন। ঋণের টাকা নিয়ে প্রতিবেশী মুদিদোকানি নজরুল ইসলাম ও তাঁর ছেলে আশিকের সঙ্গে রানুর দীর্ঘদিনের বিরোধ ছিল।
গতকাল সকালে পাওনা টাকা নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে রানু বেগম মুদিদোকানি নজরুল ইসলামকে গালিগালাজ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আশিক ধারালো ছুরি নিয়ে রানুর ওপর হামলা চালান।
তাঁকে বাঁচাতে রানুর ছেলে হৃদয় মিয়া ও ওসমান হোসেন এগিয়ে এলে আশিক তাঁদেরও ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রানু বেগমকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে হৃদয় বাদী হয়ে আশিকসহ তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পালিয়ে যাওয়া আশিককে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
অধিকতর তদন্তের জন্য তাঁকে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
অপর দিকে আসামির রাজনৈতিক পরিচয়ের বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, ‘আশিক বর্তমানে সংগঠনের কোনো পদে বা কার্যক্রমে যুক্ত নেই।’ তিনি বলেন, ‘ছাত্রদল কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। দলেরও কেউ অপরাধ করলে সেটি তার ব্যক্তিগত দায়।’

একুশে বইমেলা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান লালটুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিষদটির আরেক যুগ্ম আহ্বায়ক প্রকাশক সাঈদ বারী। বক্তব্য দেন সৃজনশীল বই প্রকাশক সমিতি ঢাকার সাধারণ সম্পাদক প্রকাশক দেলোয়ার হাসান ও প্রকাশক সৈয়দ জাকির হোসাইন।
২৪ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ মামলার মূল হোতা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা আবুল খায়ের মুন্সিকে বিএনপির নির্বাচনী প্রচারে দেখা গেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আল-আমিন বাজারে বিএনপির নির্বাচনী কার্যালয়ে তাঁর উপস্থিতির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে
১ ঘণ্টা আগে
মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে কামাল হোসেন তাঁর প্রকৃত বাবা মো. আবুল কাশেম ও মা মোছা. হাবিয়া খাতুনের পরিবর্তে নিজের চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব ও চাচি মোছা. সানোয়ারা খাতুনকে মা-বাবা হিসেবে দেখান।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারার বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া কর্মচারীদের একের পর এক বদলি করা হচ্ছে বলে জানিয়েছেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা। তাঁরা জানিয়েছেন, আরও ১২ জনকে ঢাকায় বদলি করা হয়েছে।
২ ঘণ্টা আগে