
শিক্ষকসংকট, সেশনজটসহ ছয় দফা দাবিতে এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে রংপুরের পীরগঞ্জে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
এর আগে গতকাল সোমবার এই আন্দোলনে কলেজ চত্বরে বিক্ষোভ, মানববন্ধন, মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শাটডাউন কর্মসূচি চলবে।
দাবিগুলোর মধ্যে রয়েছে—পর্যাপ্তসংখ্যক শিক্ষক ও ল্যাব ইনস্ট্রাক্টর নিয়োগ, সেশনজট নিরসন ও একাডেমিক ক্যালেন্ডার অনুসারে পাঠদান, সেমিস্টার সিস্টেমের সুষ্ঠু বাস্তবায়ন, মার্কশিট-সাপ্লিমেন্টারি ও ইমপ্রুভমেন্ট সিস্টেম চালু, অব্যবস্থাপনা রোধে কেন্দ্রীয় মনিটরিং কমিটি, টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা নীতিমালা প্রণয়ন।
শিক্ষার্থীরা বলছেন, বুটেক্সের অধিভুক্ত প্রতিটি কলেজেই গড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীর বিপরীতে মাত্র আট থেকে নয়জন শিক্ষক রয়েছেন। ফলে শিক্ষা কার্যক্রম ধীরে চলছে এবং শিক্ষার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থী নাজিউর রহমান বলেন, ‘এই সংকট শুধু আমাদের কলেজের নয়, দেশের সব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বাস্তবতা একই। বুটেক্সের অবহেলায় ছয় মাসের সেমিস্টার শেষ করতে আমাদের সময় লাগছে সাত থেকে আট মাস। অথচ কোনো সাপ্লিমেন্টারি বা ইমপ্রুভমেন্ট ব্যবস্থা নেই।’
আরেক শিক্ষার্থী প্রবীর সরকার মিশুক বলেন, ‘এইভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা আর অপেক্ষা করতে পারি না। তাই বাধ্য হয়েই মাঠে নেমেছি। দাবি মানা না হলে আন্দোলন চলবে।’
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, কয়েক মাস আগে আন্দোলনের মুখে বস্ত্র মন্ত্রণালয় শিক্ষক নিয়োগে ত্রুটিপূর্ণ বিধিমালা সংশোধনের আশ্বাস দিয়েছিল। তবে এখনো তা বাস্তবায়ন হয়নি; বরং নতুন নতুন কলেজ চালু করে পুরোনো কলেজ থেকে শিক্ষক টেনে নিয়ে সংকট আরও বাড়িয়ে তোলা হয়েছে।
এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ প্রকৌশলী নুরুল ইসলামের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটি মিটিংয়ে ঢাকায় আছি।’ এই বলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে