
ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় বিক্রি হয় কোরালটি। বিশাল আকৃতির মাছটি দেখতে ঘাটে ভিড় করেন স্থানীয় মানুষ ও মাছ ব্যবসায়ীরা।
আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটের বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে মাছটি নিয়ে আসেন জেলে খালেক মাঝি।
জেলে খালেক মাঝি বলেন, শনিবার মেঘনা নদীতে জাল ফেলে মাছ শিকারের সময় অন্যান্য ছোট আকারের ইলিশের সঙ্গে বিশাল আকৃতির কোরাল মাছটি জালে ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে মাছটি মৎস্যঘাটে এনে নিলামে তোলা হয়।
নিলামে কয়েকজন মাছ ব্যবসায়ী অংশ নেন। পরে প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ৩৫ হাজার টাকায় মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী এরশাদ হোসেন। তিনি জানান, মাছটি স্থানীয় ব্যবসায়ীরা মিলে ভাগ করে খাওয়ার জন্য কিনেছেন।
মৎস্য ব্যবসায়ী মাইনউদ্দিন ও এরশাদ হোসেন বলেন, ঢাকার বাজারে বড় আকৃতির মাছের চাহিদা রয়েছে। মাছটি ঢাকার বাজারে নেওয়া হলে আরও ভালো দামে বিক্রি হতে পারত।
উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনায় ইলিশের সংকট চলছে। এ সময়ে বড় আকৃতির কোরাল বা পাঙ্গাশ মাছ জেলের জালে ধরা পড়া জেলেদের জন্য কিছুটা স্বস্তির বিষয়। সামনে ইলিশের পাশাপাশি মেঘনায় আরও বড় আকৃতির অন্যান্য মাছ ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

মানুষের আয় বাড়েনি, কিন্তু ব্যয় বেড়েছে। সরকারে আসার আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কিছুই বাস্তবায়িত হয়নি। নির্বাচন-পরবর্তী ছয় মাসে সরকার কয়েকটি কার্ড ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি।
৮ মিনিট আগে
আসলাম খানের চাচাতো ভাই মো. মিরাজ খান বলেন, তাঁদের বাসা শনিরআখড়া এলাকায়। জিয়া সরণি রোডে আসলাম খানের ক্রোকারিজের দোকান রয়েছে।
১৭ মিনিট আগে
কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় সাত দিন পর রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে পর্যটকেরা সেতুতে প্রবেশ করতে পারছেন।
২৩ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণে উভয় পক্ষের ছয়জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় প্রাগপুর-ভেড়ামারা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
২৯ মিনিট আগে