
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইমরান নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় মূলহোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, তিনটি চাইনিজ কুড়াল, ছয়টি ককটেল, দুটি চাপাতি, দুটি সুইচ গিয়ার চাকু, একটি ইয়ামাহা মোটরসাইকেল ও ৭০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
একই দিনে রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকায় দোকানে ঢুকে গুলি করে দোকান মালিককে আহত করার ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলভার, নয় রাউন্ড গুলি ও একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
মাদক স্পটের নিয়ন্ত্রণ ও আধিপত্যের দ্বন্দ্বে ইমরান হত্যা
আজ বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ওয়ারী বিভাগ) মল্লিক আহসান উদ্দিন সামী। তিনি জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইমরানকে হত্যা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজ (৩১), মো. কামরুল হাসান (২৫), মো. সাইফুল হোসেন (২০), মো. জামিল মিয়া দোলন (৩৫) ও মিঠু ওরফে ডোবার মিঠু (৩৫)।
পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে ধলপুর বাদল সর্দার গলির শরিফের গ্যারেজে ইমরান ও সাদ্দাম বসে ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে হেলমেট ও মাস্ক পরা একদল দুর্বৃত্ত সেখানে গিয়ে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে ধারালো অস্ত্র দিয়েও তাঁদের ওপর হামলা করা হয়। এতে ঘটনাস্থলেই ইমরান নিহত হন। গুরুতর আহত সাদ্দাম বর্তমানে চিকিৎসাধীন।
এ ঘটনায় নিহত ইমরানের স্ত্রী বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানার পাড় গেন্ডারিয়া খেজুরবাগ এলাকা থেকে মামলার মূলহোতা রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ডেমরা থানার পাড়াডগাইর এলাকা থেকে কামরুল হাসান ও সাইফুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় মিঠু ওরফে ডোবার মিঠুকেও গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরদিন ৯ সেপ্টেম্বর অভিযান চালিয়ে মো. জামিল মিয়া দোলনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, ওই এলাকায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সন্ত্রাসী শুটার লিটনের নিয়ন্ত্রণে মাদকের স্পটগুলো পরিচালিত হতো। শুটার লিটন বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁর কয়েকজন সহযোগীও কারাগারে যাওয়ার পর মাদক স্পটের নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। সেই আধিপত্যের দ্বন্দ্ব থেকেই ইমরানকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র কোথা থেকে পাওয়া গেছে—এমন প্রশ্নের জবাবে উপপুলিশ কমিশনার জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
পুলিশ জানায়, এ ঘটনায় হত্যা মামলাসহ মোট চারটি মামলা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অস্ত্র আইনে এবং ককটেল ও অন্যান্য আলামত উদ্ধারের ঘটনায় ডেমরা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক মামলা হয়েছে। ৭০টি ইয়াবা উদ্ধারের ঘটনায় মিঠুর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও বিস্ফোরক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। কামরুল হাসানের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। মিঠু ওরফে ডোবার মিঠুর বিরুদ্ধেও মাদক ও ডাকাতির প্রস্তুতি-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। ইমরান হত্যা মামলায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকায় দোকানে ঢুকে গুলি করে দোকান মালিককে আহত করার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলভার, নয় রাউন্ড গুলি ও একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মঞ্জুজুরুল ইসলাম (৪৪), ইকবাল কালু (৩২), আকলিমা আক্তার রুনিয়া (৩০) ও সোনিয়া ইয়াসমিন (৪৩)।
কদমতলী থানা পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে কদমতলী থানাধীন জিয়া সরণি রোডের মেসার্স লাখি ক্রোকারিজ দোকানে এ ঘটনা ঘটে। ওই সময় দোকানের মালিক মো. আসলাম খান (৩৮) দোকানে বসে বেচাকেনা করছিলেন। হঠাৎ কয়েকজন ব্যক্তি দোকানে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে আসলাম খানের মুখের ডান পাশ ও বাম হাতের কনুইতে গুলি লাগে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে মঞ্জুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তদন্তে পুলিশ জানতে পারে, ঘটনার আগে আসামিরা নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলের পাশে অবস্থান নেয়। দোকানে ক্রেতার সংখ্যা কমে গেলে শুটার মঞ্জুরুল ইসলাম দোকানের ভেতরে ঢুকে আসলাম খানকে লক্ষ্য করে গুলি করে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আসলাম খান ও তাঁর সহযোগীদের কেনা একটি জমি দীর্ঘদিন ধরে জলিল মন্ডল নামের এক ব্যক্তি দখলে রেখেছিলেন। এ নিয়ে দীর্ঘদিন মামলা চলার পর আদালতের রায় পান আসলাম খান ও তাঁর সহযোগীরা। পরে গত ১৭ আগস্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জলিল মন্ডলকে উচ্ছেদ করে জমির দখল আসলাম খানদের বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে আসামিরা পরস্পর যোগসাজশে হামলাটি চালায় বলে জানিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত জলিল মন্ডলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় কদমতলী থানায় পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে বনানী থানায় ডাকাতির প্রস্তুতি এবং ডেমরা থানায় চুরির পৃথক দুটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। অপর আসামি ইকবাল কালুর বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

বরিশালের উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মহাসড়ক পারাপাররত অজ্ঞাতনামা এক প্রতিবন্ধী নারী (৩৫) নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের শিকারপুর ব্রিজ ও ইচলাদী টোল ঘরের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
১০-১৫ জনের একটি দল বিজিবির চোখ ফাঁকি দিয়ে চারাগাঁও সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয় পাহাড়ের ‘বেপানাক’ নামক এলাকায় প্রবেশ করে। সেখানকার একটি গর্ত থেকে কয়লা কুড়িয়ে বস্তায় ভরার সময় হঠাৎ ওপর থেকে একটি পাথর ইউনুস আলীর ওপর ধসে পড়ে।
৭ মিনিট আগে
বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও সমন্বয়হীনতার অভিযোগ তুলে চাঁদপুরের তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন জেলা আইনজীবীরা। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৯ মিনিট আগে
আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যের কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
২০ মিনিট আগে