Ajker Patrika

৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শাহজাহানপুর রেলক্রসিং অংশে রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তরকাজের টাই-ইনের জন্য সরবরাহ বন্ধ রাখা হবে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিতাস আরও জানায়, এই ৮ ঘণ্টায় বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও সংলগ্ন এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত