
রাজশাহীর পদ্মা নদীর বুকে সবুজ ঘাসে ঘেরা যে চরটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিতি পেয়েছিল, সেটি এখন পানিতে তলিয়ে গেছে। পদ্মার পানি বাড়তে থাকায় চরটির বাসিন্দারাও ঘরবাড়ি ও গবাদিপশু নিয়ে নৌকায় করে নদীর এ পারে এসে আশ্রয় নিয়েছেন।
প্রায় এক সপ্তাহ পানিবন্দী থাকার পর বুধবার (৯ সেপ্টেম্বর) পবার ডগার ঘাট এলাকায় আশ্রয় নেওয়া এসব মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। দুপুর ১২টার দিকে সেখানে পানিবন্দী মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান উপস্থিত ছিলেন। তাঁরা পানিবন্দী মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের জন্য দুপুরের খাবারেরও ব্যবস্থা করেন।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, চর খিদিরপুর ও মিডল চরে পানি ওঠায় প্রায় ২০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ত্রাণসামগ্রীর মধ্যে প্রায় ২৫ ধরনের পণ্য রয়েছে।
বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চর, মাঝারচরসহ তিনটি স্থানে চিকিৎসাশিবির পরিচালনা করা হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক। এসব শিবিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। বিশেষ করে পানিবাহিত রোগের বিস্তার ঠেকাতে স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক বলেন, বন্যাকবলিত এলাকায় গবাদিপশু রাখারও ব্যবস্থা করা হয়েছে। তবে চর খিদিরপুরের মানুষের জন্য দীর্ঘমেয়াদি সমাধানের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রায় ১০ ফুট উঁচু দুটি বড় আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রস্তাব রয়েছে। সেখানে মানুষের পাশাপাশি কয়েক হাজার গবাদিপশু রাখার সুযোগ থাকবে।
উল্লেখ্য, পদ্মার বুকে গড়ে ওঠা চরটির সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিতি পায়। প্রতিদিন প্রায় দুই হাজার তরুণ-তরুণী নৌকায় করে সেখানে ঘুরতে যেতেন। তবে পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই চর এখন পুরোপুরি তলিয়ে গেছে।

মুঠোফোনের মাধ্যমে ভুক্তভোগী কিশোরীর সঙ্গে ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার বাসিন্দা অভিযুক্ত ওই যুবকের পরিচয় হয়। পরিবার বিষয়টি টের পেয়ে নিষেধ করলে ওই যুবক কিশোরীকে নানা প্রলোভন দেখাতে থাকেন। একপর্যায়ে কিশোরীকে বুঝিয়ে তিনটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন এবং বলেন তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।
৫ মিনিট আগে
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী খলনায়ক হিসেবে পরিচিত আশরাফুল হক ডনকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাঁকে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।
৭ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই স্থায়ী প্রধান শিক্ষক নেই। এ ছাড়া ৮০ টি বিদ্যালয়ে নেই নৈশপ্রহরী-কাম-দপ্তরি। সেই সঙ্গে তিনজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থাকার কথা থাকলেও আছেন দুজন।
১০ মিনিট আগে
নরসিংদীর রায়পুরার মুছাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চত্বরে গরু-ছাগলের হাট বসানোর অভিযোগে তালুকান্দি বাজারের ইজারাদার ফারুক মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। তিন কর্মদিবসের মধ্যে জবাব না দিলে ইজারা বাতিলসহ বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
১৪ মিনিট আগে