
গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক শীর্ষ সন্ত্রাসী মো. সুমন মিয়াকে (৩২) ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ছিনিয়ে নেওয়া আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্রীপুর পৌরসভার টেংরা রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন এএসআই শহিদুল ইসলাম, এএসআই এমদাদ ও এসআই নাজমুল ইসলাম।
মো. সুমন মিয়া উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
আহত এএসআই শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকার ব্রিজ থেকে তাঁকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা-পুলিশ। এ সময় আসামিকে গাড়িতে উঠিয়ে রওনা হলে দুর্বৃত্তরা প্রথমে বরমী এলাকায় হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এরপর সাতখামাইর, পরবর্তী সময় সিসিডিবি, পর্যায়ক্রমে টেংর ডিবার পার এলাকায় আবারও হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। সবশেষ শ্রীপুর টেংরা রাস্তার মোড় এলাকায় পুলিশকে মারধর করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, জেলা গোয়েন্দা পুলিশ প্রথমে ত্রিমোহনী ব্রিজ এলাকা থেকে সন্ধ্যা ৭টার দিকে আটক করে এই শীর্ষ সন্ত্রাসীকে। এরপর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। কয়েক দফা হামলার পর ছিনিয়ে নেওয়া হয় আসামি। এ সময় পুলিশের কয়েক সদস্য আহত হয়েছেন।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান জানান, রাতে খবর পেয়ে ঢাকা মেডিকেলে গিয়ে সীমান্তের মরদেহ পাওয়া যায়। হাজারীবাগের বাসায় তারা দু’জন একটি রুমে ভাড়া থাকতেন। ঘটনার সময় সীমান্তের রুমমেট বাইরে ছিলেন।
২৮ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে নাশতার প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. সৈয়দ আলী (৫২) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ওই শিক্ষার্থীর বাবা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ব্যবসায়ী।
৩০ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সন্তান মো. মঞ্জুরুল হোসেনকে (জেলা ও দায়রা জজ) জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩-এর উপসচিব...
৪২ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় মো. শামসুদ্দিন খান খোকন নামের এক ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। আটক খোকন উপজেলার লতব্দী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে