
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ‘রাজনৈতিক প্রতিহিংসা’ থেকে হাদিকে হত্যার পরিকল্পনা করা হয় বলে এতে উল্লেখ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
ডিবিপ্রধান জানান, তদন্ত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার আসামিদের জবানবন্দি, প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীদের জবানবন্দি, ঘটনাস্থল ও প্রাসঙ্গিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র, বুলেট ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে।
এসব তথ্য–উপাত্তের ভিত্তিতে শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যার সঙ্গে সরাসরি জড়িত দুজনসহ ছয়জনকে গ্রেপ্তার করা যায়নি।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন—প্রধান আসামি ১. ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ (৩৭) ও তাঁর সহযোগী, ২. আলমগীর হোসেন (২৬), ৩. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী (৪৩), ৪. ফিলিপ স্নাল (৩২), ৫. মুক্তি মাহমুদ (৫১), ৬. জেসমিন আক্তার (৪২), ৭. হুমায়ুন কবির (৭০), ৮. হাসি বেগম (৬০), ৯. সাহেদা পারভীন সামিয়া (২৪), ১০. ওয়াহিদ আহমেদ শিপু (২৭), ১১. মারিয়া আক্তার লিমা (২১), ১২. কবির (৩৩), ১৩. নুরুজ্জামান ওরফে উজ্জ্বল (৩৪), ১৪. সিবিয়ন দিও (৩২), ১৫. সঞ্জয় চিসিম (২৩), ১৬. আমিনুল ইসলাম ওরফে রাজু (৩৭) ও ১৭. ফয়সাল (২৫)।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। এ জন্য তিনি বেশ কিছুদিন ধরে গণসংযোগ করে আসছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছুক্ষণ পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তাঁকে মাথায় গুলি করার পর আততায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে গত ১৮ ডিসেম্বর মারা যান তিনি।

হাদি হত্যার মোটিভ তুলে ধরে শফিকুল ইসলাম বলেন, ফয়সাল নিজেও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আসামিদের রাজনৈতিক পরিচয় এবং ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্য থেকে এটা পরিষ্কার যে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই হত্যাকাণ্ড। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের পরিকল্পনায় ন্যক্কারজনক এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
হত্যাকাণ্ডে অভিযুক্ত কার কী ভূমিকা
পুলিশ বলছে, হাদি হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন ফয়সাল ও তাঁর সহযোগী আলমগীর। ঘটনার দিন দুজন হাদিকে অনুসরণ করছিলেন। মোটরসাইকেলে করে পেছন থেকে এসে রিকশায় বসা হাদিকে গুলি করা হয়। চালকের আসনে ছিলেন আলমগীর হোসেন আর পেছনে বসে থাকা ‘শুটার’ ফয়সাল গুলি করেছিলেন।
তদন্তে হাদি হত্যায় পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর ‘সংশ্লিষ্টতা পাওয়া গেছে’ জানিয়ে সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান শফিকুল ইসলাম বলেন, বাপ্পী শুটার ফয়সাল ও তাঁর সহযোগী আলমগীরের পলায়নে ‘সার্বিক সহায়তাকারী’ হিসেবে ভূমিকা পালন করেন।

এই তিন আসামি ছাড়া অন্যদের মধ্যে ফয়সালের পরিবারের সদস্য, ঘনিষ্ঠজনসহ মোট আটজন ফয়সালকে পালাতে নানাভাবে সহায়তা করেছেন। তাঁরা হলেন— ফয়সালের দুলাভাই মুক্তি মাহমুদ, বোন জেসমিন, বাবা হুমায়ুন, মা হাসি, স্ত্রী সাহেদা, শ্যালক ওয়াহিদ, বান্ধবী মারিয়া এবং কবির।
এ ছাড়া ফয়সালকে পালাতে ভাড়া গাড়ি ব্যবস্থা করে দিয়েছেন নুরুজ্জামান। ফিলিপ, সিবিয়ন, সঞ্জয় ও আমিনুল ফয়সালকে সীমান্ত পাড়ি দিতে সহায়তা করেছেন বলে পুলিশের অভিযোগ।
অভিযোগপত্রভুক্ত সবশেষ অর্থাৎ ১৭ নম্বর আসামি ফয়সালকে গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, ভবিষ্যতে এ মামলার সঙ্গে সংশ্লিষ্ট নতুন তথ্য পাওয়া গেলে বা অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ মিললে সম্পূরক অভিযোগ দাখিল করা হবে।

সুমাইয়া আক্তার (৩০) গতকাল বুধবার বেলা পৌনে ১১টার দিকে তাঁর তিন মাসের শিশুকে টিকা দেওয়ার উদ্দেশ্যে ওই এলাকার মালেরহাট বাজারে টিকাকেন্দ্রে যান। কিছুক্ষণ পর তিনি দাবি করেন, দুজন অজ্ঞাতনামা নারী ২০০ টাকার নোট তাঁর হাতে দিলে তিনি অস্বাভাবিক হয়ে যান এবং তাঁর কাছ থেকে শিশুটিকে নিয়ে যান।
১ মিনিট আগে
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা বলেছেন, ‘মনে হচ্ছে, কুষ্টিয়ায় ওপরওয়ালা কেউ নেই, ওপরওয়ালা এখন আমি।’ আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেছেন।
৪ মিনিট আগে
নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছরের এক কিশোরীকে বাবার কাছ থেকে জোর করে তুলে নিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকার একটি শর্ষেখেত থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।
৩৮ মিনিট আগে
রাজধানীর রায়েরবাজারে বাসার সামনে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার আগে অভিযুক্ত সিয়াম ফোন করে ডেকে নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সিয়ামকে আজ বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে