মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাস (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে পৌর শহরের আলালপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুধীর বিশ্বাসজুড়ী উপজেলার আমতীলচক গ্রামের পলেন্দ্র বিশ্বাসের ছেলে।
জানা যায়, সুধীর কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে মেয়ের শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন। শুক্রবার সকালে বাড়ি ফেরার উদ্দেশে তিনি সেখান থেকে বের হন। এরপর সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
তবে মেয়ের বাড়ি থেকে বেরিয়েই কেন ট্রেনে কাটা পড়লেন, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় ঝিনাইদহের মহেশপুর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন বিএনপি নেতা-কর্মীরা। এ ঘটনার প্রতিবাদে ঝাড়ুমিছিলের ঘোষণা দেয় বিএনপি। যদিও পরে কর্মসূচি সমাবেশের মধ্য দিয়ে শেষ করা হয়।
১৪ মিনিট আগে
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালানো ‘হেলমেট বাহিনী’ বর্তমানে ‘গুপ্ত বাহিনী’তে রূপ নিয়েছে। তারাই এখন দেশে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
১৭ মিনিট আগে
দক্ষিণ চট্টগ্রামে তেলসংকটকে পুঁজি করে গ্যাসচালিত অটোরিকশা ও বাসের ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। যাত্রীদের অভিযোগ, চালকেরা ইচ্ছেমতো ভাড়া দাবি করছেন, ফলে ভোগান্তিতে পড়েছেন দক্ষিণের লক্ষাধিক মানুষ।
৩৩ মিনিট আগে
চট্টগ্রামে পুলিশি পাহারায় থাকা স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে গুলির মামলায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঘটনার এক মাস পর সৈয়দ মো. মুজিবুল হক নামের ওই ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার
১ ঘণ্টা আগে