
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মো. হেলাল উদ্দিন (৫৫) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কলাতলী পয়েন্টে ঘটনাটি ঘটে। এ ঘটনায় হেলাল উদ্দিনের ছেলে নিলয়কে জীবিত উদ্ধার করেছে বিচকর্মী ও লাইফগার্ড সদস্যরা।
নিখোঁজ হেলাল উদ্দিন মেহেরপুর সদর উপজেলার পশু হাসপাতালপাড়ার মো. আনোয়ার শেখের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈকতে পর্যটকদের সেবায় নিয়োজিত জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, সন্ধ্যায় সমুদ্রসৈকতে কলাতলী পয়েন্টের দক্ষিণ পাশে হেলাল উদ্দিন ও তাঁর ছেলে নিলয় গোসলে নামেন। একপর্যায়ে তাঁরা সাগরে ভেসে গিয়ে তলিয়ে যান। তাৎক্ষণিক বিচকর্মী ও লাইফগার্ড সদস্যরা নিলয়কে উদ্ধার করতে পারলেও হেলাল উদ্দিনের খোঁজ পায়নি।
সুপারভাইজার মাহবুব আলম আরও জানান, নিলয়কে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ হেলাল উদ্দিনকে উদ্ধারে সৈকতের বিচকর্মী ও লাইফগার্ড সদস্যরা অভিযান অব্যাহত রেখেছেন।

‘অন্তর্বর্তী সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিলেন। বিএনপি একটিবারের জন্য বলেনি বাকি অধ্যাদেশগুলো আইনে পরিণত করবে না। বাকিগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আরও যাচাই-বাছাই শেষে বাকিগুলোও আইনে পরিণত করবে এই সরকার।’
৫ মিনিট আগে
আজ সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা-পুলিশের সহযোগিতায় বাবুর হাট সদর এলাকায় মাদক উদ্ধার অভিযান চালান ডিবি সদস্যরা। অভিযানের সময় একটি ভাড়া বাসা থেকে এক দম্পতিসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
৭ মিনিট আগে
কুষ্টিয়া সদর উপজেলায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে কাওসার হোসেন (২৫) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে কালেক্টরেট চত্বরে অবস্থিত ডিসি পার্কের পুকুরে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
দৌলতপুর পূর্বপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফুলবাস আলী (৭২) বার্ধক্যজনিত কারণে গতকাল শুক্রবার বিকেলে মারা যান। আজ সকাল ১০টায় নিজ এলাকার মানিকদিয়ার কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এরপর পরিবারের সদস্যরা বাড়ি ফেরার আগেই ফুলবাস আলীর নাতনি মুন্নি খাতুনের (২৩) মৃত্যুর খবর পান।
১৩ মিনিট আগে