ডিএসসিসির ড্রেন পরিষ্কারে নেমে নিখোঁজ

রাজধানীর পুরান ঢাকায় ড্রেন পরিষ্কার করতে নেমে নিখোঁজ হওয়া মিলন নামের এক ডুবুরির লাশ প্রায় ২৫ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে পুরান ঢাকার ৩০ নম্বর ওয়ার্ডের নলগোলা এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকর্মীরা রাস্তার বিভিন্ন অংশ কেটে এগিয়ে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, আজ বেলা ২টা ৩০ মিনিটে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী ওই এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন। ডুবুরি মিলন একটি ম্যানহোলে নেমে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর তাঁর সঙ্গে সংযুক্ত নিরাপত্তা রশি ছিঁড়ে গেলে সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময়েও তাঁর সন্ধান না পেয়ে তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর উদ্ধার অভিযান শুরু হয়।
স্থানীয় বাসিন্দা মোতালেব আলী বলেন, মিলন ম্যানহোলে নামার পর ভেতরের বিষাক্ত গ্যাস ও প্রতিকূল পরিবেশের কারণে নিখোঁজ হন বলে ধারণা করা হচ্ছে। পরে নলগোলা থেকে সামনের দিকে প্রায় ৪০০ মিটার দূরে ড্রেনের ভেতরে আটকে থাকা অবস্থায় তাঁর মরদেহ শনাক্ত করা হয়। উদ্ধারকর্মীরা রাস্তার বিভিন্ন অংশ কেটে এগিয়ে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক রাশেদুর রহমান রাসেল জানান, গতকাল বেলা ১টার পর তাঁরা নিখোঁজ হওয়ার খবর পান। এরপর ফায়ার সার্ভিসসহ সরকারি-বেসরকারি কয়েকটি সংস্থা যৌথভাবে উদ্ধারকাজে অংশ নেয়। আজ নলগোলা থেকে বেড়িবাঁধমুখী অংশে রাস্তা কেটে অভিযান চালিয়ে মরদেহটি বের করা হয়।
সিটি করপোরেশনের উপস্থিত কর্মীরা জানান, কাজটির ঠিকাদার ছিলেন বাবু নামের একজন ব্যক্তি এবং মাঠপর্যায়ে কাজ পরিচালনা করছিলেন মোনা। নিহত মিলনকে স্থানীয়ভাবে ‘ডুবুরি মিলন’ নামে সবাই চিনতেন। ঘটনার পর ড্রেন পরিষ্কারের কাজে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ও ঝুঁকিপূর্ণ পরিবেশে শ্রমিকদের কাজ করানোর বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশ্ন উঠেছে।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে নিখোঁজ হওয়া কৃষক সাইফুল ইসলামের (৫৫) মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আজ শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে
যান্ত্রিক কোলাহল নেই, নেই ব্যস্ততার ছুটে চলা। চারদিকে সবুজ ফসলের মাঠ আর নীরব প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি গ্রাম। নাম রাজারামকুড়া। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এই গ্রামে বর্তমানে বসবাস করেন মাত্র ১২ জন মানুষ। শিশু থেকে বৃদ্ধ—দুটি পরিবারের এই এক ডজন বাসিন্দাকে নিয়ে গড়ে ওঠা গ্রামটিকে জেলার সব
১৫ মিনিট আগে
উপজেলায় এখন আউশ ধান কাটার মৌসুম চলছে। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতে এ বছর আউশ ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখেছিলেন চাষিরা। কিন্তু জমিগুলোতে দিনভর ঝাঁকে ঝাঁকে চড়ুই, বাবুইসহ নানা জাতের পাখি এসে বসছে, পাখির দল ধান কিছুটা খেয়ে যাচ্ছে, ধানগাছ ভেঙে ক্ষতিগ্রস্তও করছে। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে
২২ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে এ বছর পাটের উৎপাদন বেড়েছে, কিন্তু বাজারদর কমে যাওয়ায় হতাশ চাষিরা। চাঁচকৈড় হাটে প্রতি মণ পাট ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যা মৌসুমের শুরুর প্রায় পাঁচ হাজার টাকা থেকে কম। ব্যয় মিটিয়ে লাভ নামমাত্র বলছেন কৃষকেরা।
২৩ মিনিট আগে