
বাগেরহাটের কচুয়ায় কয়েলের ভিটা সংলগ্ন একটি পুকুর থেকে হোসনেয়ারা বেগম (৫৫) নামে এক বিধবা নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হোসনেয়ারা বেগম কচুয়া গ্রামের মৃত হানিফ আলী সিকদারের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
মৃত হানিফ আলী সিকদারের প্রথম স্ত্রী হালিমা বেগম বলেন, ‘তিনি কীভাবে মারা গেছেন বা কেন পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া গেল, তা আমরা এখনো বুঝে উঠতে পারছি না। তবে বেশ কিছুদিন ধরে তাঁদের ঘরে এক অপরিচিত লোককে থাকতে দেখেছি। তাঁর পরিচয় জানতে চাইলেও আমাদের কিছু জানানো হতো না। আমাদের সন্দেহ হচ্ছে, ওই ব্যক্তির মাধ্যমে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না।’
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, ‘এখনই মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
ওসি আরও জানান, পরিবারে ওই অপরিচিত অতিথির দীর্ঘদিনের সন্দেহজনক উপস্থিতির বিষয়টি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। বর্তমানে সেই অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত ও তাঁকে খুঁজে বের করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫৯) নামের এক পৌর কর্মচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ শহরের ঢাকা-খুলনা সড়কের রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ, জেলার খবর, কালীগঞ্জ, সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল,
২ মিনিট আগে
ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে সরকারি গোপন আইনে (অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট) করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই রিমান্ড মঞ্জুর করেন।
২ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার, দুপুর ১টার দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখেলী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নান্দাইল থানার ওসি (তদন্ত) মো. মোজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ির লেলাংয়ে শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে চুরি হওয়া পূজার সামগ্রী উদ্ধার করা হলেও স্বর্ণালংকার উদ্ধার হয়নি।
৫ মিনিট আগে