
দুর্গম পাহাড়ি এলাকায় চলাচল এমনিতেই কঠিন। কখনো খাড়া উঁচু নিচু পাহাড়, কখনো ছড়া পেরিয়ে মাইলের পর মাইল হেঁটে স্কুল, কলেজ, বাজার বা শহরে যেতে হয় এলাকাবাসীর। নারী, শিশু, অসুস্থদের জন্য এই পথ পার হওয়া যেন আরও কঠিন। এমনি পরিস্থিতিতে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলীইউনিয়নে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের দুল্যাতলী আর্মি ক্যাম্প।
এতে ছয়টি পাড়ার কয়েকশ মানুষের চলাচলে সুবিধা হবে। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সাঁকোটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী প্রায় ৩০০ মানুষ প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে ওই পথ দিয়ে চলাচল করেন। যোগাযোগব্যবস্থার
সীমাবদ্ধতার কারণে এত দিন তাঁদের পানির ছড়া পার হয়ে যাতায়াত করতে হতো। বর্ষাকালে পানি প্রবাহ বেড়ে গেলে এ দুর্ভোগ চরম আকার ধারণ করতো।
বিশেষ করে দুল্যাতলী হাই স্কুলের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে ভোগান্তির মুখে পড়তে হতো। নতুন বাঁশের সাঁকো নির্মাণের ফলে শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচল সহজ হয়েছে।
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় চলাচলের ক্ষেত্রে সাঁকোটি দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে ।

দুল্যাতলী ক্যাম্প কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজ বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী জনকল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। এতে করে স্কুল পড়ুয়া ছেলে-মেয়ে এবং প্রয়োজনের তাগিদে বাজার কিংবা অফিসে যারা আসেন, তাদের এখন আর পানিতে ভিজে আসতে হবে না।’
দুল্যাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ত্রিলন চাকমা বলেন, ‘পাহাড়ের অজ পাড়া গাঁয়ের মানুষগুলো অনেক কষ্ট করে ও ঝুঁকি নিয়ে যাতায়াত
করে। সেনাবাহিনী এই বাঁশের সাঁকোটি নির্মাণ করে দেওয়ায় স্থানীয়দের অনেক উপকার হয়েছে।’

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্রদল ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে ওই প্রকৌশলীকে কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৩ মিনিট আগে
প্রায় এক যুগ আগে ভারতে পাচার হওয়া বাংলাদেশি এক কিশোরীকে সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। পরিচয় নিশ্চিত হওয়ার পর কিশোরীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ৫১ বিজিবির রংপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
২৭ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযানে সাত কিশোর আটকের ঘটনার সঙ্গে ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন মা ড. নাহিদা বেগম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পুলিশ বলছে, এখনো এ ধরনের কোনো যোগসূত্র প্রমাণিত
৩০ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে কেসি রোডের পাশের ঝোপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, তিন থেকে চার দিন আগে তাঁকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে