
জামালপুরে বাস ভাঙচুর ও চালকদের মারধরের প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এর আগে, সোমবার (৩১ আগস্ট) জামালপুরের লাহাড়িকান্দায় রাজিব পরিবহনের বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন। এ ঘটনায় বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজিব বাসের রুট পারমিট বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেন এলাকাবাসী। এ সময় দুটি বাস ভাঙচুর এবং চালকদের মারধর করা হয় বলে অভিযোগ করেছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
এর প্রতিবাদে বুধবার রাতে জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে চালকদের নিরাপত্তা এবং বাস ভাঙচুর ও মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।
জামালপুর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুণ অর রশীদ বলেন, ‘সড়কে দুর্ঘটনা হলেই গাড়ি ভাঙচুর এবং চালক-হেলপারদের মারধর করা হয়। এর সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’
তিনি আরও বলেন, ‘নান্দিনায় দুটি বাস ভাঙচুর ও চালকদের মারধরের ঘটনায় ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। তাঁদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছি। তাঁদের গ্রেপ্তার করা না হলে বাস চলাচল বন্ধ থাকবে।’
এদিকে সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শহরের পাথালিয়া গ্রামের ঢাকাগামী যাত্রী নিপা বলেন, ‘জরুরি কাজে সকালে ঢাকা যাওয়ার কথা ছিল। বাসস্ট্যান্ডে এসে শুনি বাস চলাচল বন্ধ। এখন চরম ভোগান্তিতে পড়েছি। কীভাবে যাব, বুঝতে পারছি না। ট্রেনেও যাওয়ার উপায় নেই।’
আরেক যাত্রী আবদুল করিম বলেন, ‘টাঙ্গাইলে এক আত্মীয় অসুস্থ, তাঁকে দেখতে যাব। কিন্তু বাস বন্ধ থাকায় কীভাবে যাব, বুঝতে পারছি না।’

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী বাবুল হোসেন (৪৫) নামে এক আসামির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ওই বন্দীকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩১ মিনিট আগে
আয়োজকেরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে নূরজাহান হোটেলের পূর্ব দিকে বিস্তৃত এলাকায় পথসভার আয়োজন করা হয়েছে। সমাবেশস্থলের পশ্চিম পাশে পূর্বমুখী করে মঞ্চ নির্মাণ করা হচ্ছে। সাংবাদিকদের জন্য পৃথক বসার ব্যবস্থা এবং ভিডিও ও ক্যামেরাম্যানদের জন্য আলাদা স্টেজ থাকবে।
৩৩ মিনিট আগে
মাগুরার শ্রীপুর বাইপাস সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক খুঁটি অপসারণ না করায় সড়ক নির্মাণকাজ ব্যাহত হচ্ছে। সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় খুঁটি স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানকে কয়েক মাস আগে অর্থ পরিশোধ করা হলেও এখনো কাজের দৃশ্যমান অগ্রগতি হয়নি। এতে বন্ধ রয়েছে
১ ঘণ্টা আগে
গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঝিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ওষুধবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালক মাসুদ রানা (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা মো. সানি নামে একজন গুরুতর আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে