কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে এক শিশু ও এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে চকরিয়া পৌরসভার হাশেম মাস্টারপাড়া এবং উপজেলার বরইতলী ইউনিয়নের শান্তিবাজার ফতেহ আলী সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরইতলী ইউনিয়নের শান্তিবাজার ফতেহ আলী সিকদারপাড়ার নেছার আহমদের ছেলে আতা উল্লাহ (২০) এবং চকরিয়া পৌরসভার হাশেম মাস্টারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে দেড় বছর বয়সী মোহাম্মদ হাসান।
জানা গেছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে মোহাম্মদ হাসান বসতঘরের মেঝেতে হামাগুড়ি দিয়ে খেলছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বের হয়ে উঠোনের বন্যার পানিতে ডুবে যায়। পরে ঘরে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির উঠোনে পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান।
এদিকে বিকেল পাঁচটার দিকে আতা উল্লাহ বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় বন্যার পানির স্রোতে তিনি ভেসে যান। পরে স্থানীয় লোকজন পানিতে নেমে তাঁকে উদ্ধার করে।
স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, ‘বন্যার পানিতে ডুবে এক তরুণ ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আজ বিকেলে গতকাল নিখোঁজ আরেক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। তিনজনের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। বন্যার সময় পরিবারের শিশু ও বৃদ্ধদের নিরাপদ স্থানে রাখা প্রয়োজন।’

বিদ্যুৎ সংযোগ না থাকায় স্বাস্থ্যকেন্দ্রটির স্বাভাবিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রসূতি ও গর্ভবতীদের চিকিৎসা না দিয়েই ফেরত পাঠানো হচ্ছে এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হচ্ছে। ভর্তি রোগী ও তাঁদের স্বজনেরা হাতপাখা দিয়ে বাতাস করে তীব্র গরম থেকে বাঁচার চেষ্টা করছেন।
৭ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে ও বিকেলে উপজেলার আলমপুর ও সয়ার ইউনিয়নে এ দুর্ঘটনা দুটি ঘটে।
১১ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় কৃষকদের জন্য বিনামূল্যে হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সাচার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, এই উদ্যোগ কৃষিপণ্য সংরক্ষণ, ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃষিকে আরও লাভজনক করতে সহায়ক হবে।
১৫ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে আলমগীর নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও নিতম্বে গুলিবিদ্ধ হয়েছে চিকিৎসাধীন। আলমগীর ঢাকা জেলার নবাবগঞ্জে বিএনপির সদস্য বলে জানা গেছে...
১৯ মিনিট আগে