
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলার সভাপতিত্বে ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফিউল্লাহ মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপপ্রকল্পের সাবপ্রজেক্ট ম্যানেজার (এসপিএম) ও বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম।
বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের ‘এনহ্যান্সিং দ্য প্ল্যান্ট হেলথ ক্লিনিক ইন দ্য ডিপার্টমেন্ট অব প্ল্যান্ট প্যাথলজি অ্যান্ড সিড সায়েন্স ফর কাটিং-এজ রিসার্চ, কোয়ালিটি এডুকেশন অ্যান্ড স্ট্রেংদেনড আউটরিচ অ্যাকটিভিটিজ’ শীর্ষক উপপ্রকল্পের আওতায় ক্লিনিকটি স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ সফিউল্লাহ মজুমদার বলেন, ‘কৃষিনির্ভর এ দেশের খাদ্যনিরাপত্তা অনেকাংশেই নির্ভর করে ফসল কতটা সুস্থ ও রোগমুক্ত থাকে তার ওপর। সময়মতো সঠিক রোগ শনাক্ত করা গেলে এবং কৃষক সঠিক পরামর্শ পেলে ফসলের ক্ষতির একটি বড় অংশ রোধ করা সম্ভব। প্ল্যান্ট হেলথ ক্লিনিকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষক ও মাঠপর্যায়ের কৃষকের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি হবে। ফলে পরিবেশবান্ধব উপায়ে পোকা ও রোগ প্রতিরোধের মাধ্যমে ফসলের ক্ষতি রোধ করা সম্ভব হবে।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক, দপ্তরপ্রধানবৃন্দসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
২ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৩ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৩ ঘণ্টা আগে
‘গরু’ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ নির্দেশনা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববি
৪ ঘণ্টা আগে