
পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টা পর রেললাইন থেকে নিত্য বালা বর্মন (৭০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের ধারণা, স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। পরে স্বামী-স্ত্রীর মরদেহ পাশাপাশি চিতায় দাহ করা হয়।
আজ মঙ্গলবার ভোরে উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও গ্রামে বাড়ির পাশের রেললাইনে এ ঘটনা ঘটে। স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নিত্য বালার মৃত্যু হয়।
নিত্য বালার স্বামী হরেন্দ্রনাথ বর্মন (৮০) ওই এলাকার একটি মন্দিরের পূজারি ছিলেন। নিত্য বালাও নিয়মিত তাঁর সঙ্গে পূজার কাজে যুক্ত থাকতেন।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান হরেন্দ্রনাথ। এরপর রাতভর তাঁর মরদেহের পাশে কেঁদেছেন নিত্য বালা। আজ ভোরে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে স্বজনেরা বাড়ির পাশের রেললাইনে তাঁর মরদেহ দেখতে পান। পরে তাঁরা মরদেহ বাড়িতে নিয়ে যান। সকাল থেকে দুপুর পর্যন্ত পরিবারের ফসলি জমির পাশে তৈরি শ্মশানে স্বামী-স্ত্রীর মরদেহ পাশাপাশি চিতায় দাহ করা হয়।
নিহত দম্পতির ছেলে রবীন চন্দ্র বর্মণ বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গতকাল রাতে তিনি মারা যান। বাবাকে খুব ভালোবাসতেন মা। সারারাত বাবার পাশে বসে কেঁদেছেন। সকালে বাড়ির বাইরে যাওয়ার পর তাঁকে আর পাওয়া যাচ্ছিল না। পরে আত্মীয়রা রেললাইনে তাঁর মরদেহ দেখতে পান। আজ একসঙ্গে দুজনের সৎকার করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ঘটনার পর স্বজনেরা মরদেহ উদ্ধার করে সৎকার করেছেন। পরে পুলিশ বিষয়টি জানতে পারে। রেললাইনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা হওয়ায় রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।

২০২৫ সালের ২৭ জানুয়ারি দেশের তিনটি বিমানবন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে মোট ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা করে দুদক। তৃতীয় টার্মিনাল প্রকল্পের ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলাটি এর একটি। ২০০৯ সাল থেকে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা
২ মিনিট আগে
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর মৌলভীবাজারের সিভিল সার্জন মো. মামুনুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
১০ মিনিট আগে
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটি পৌরসভাকে টেকসই, পরিবেশবান্ধব ও সুপরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহাপরিকল্পনার খসড়া উপস্থাপন সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১১ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ২ হাজার ৩৯০ কেজি ভারতীয় চুইঝাল আটক করেছে বিজিবি। জব্দ করা চুইঝালের বাজারমূল্য ১৬ লাখ ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। আজ মঙ্গলবার ভোরে উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের জুম্মারপাড় সীমান্তে অভিযান চালিয়ে এসব চুইঝাল জব্দ করা হয়।
১৪ মিনিট আগে