
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে শফিকুল ইসলাম বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে তাঁদের কবর জিয়ারত করেন। এ সময় তিনি মহান আল্লাহর দরবারে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া করেন।
এর আগে সকালে নবনিযুক্ত প্রশাসক সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে ডিএনসিসির প্রশাসক হিসেবে যোগদান করেন। প্রশাসক হিসেবে যোগদানের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। পরে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় নবনিযুক্ত প্রশাসক ঢাকা উত্তর সিটি করপোরেশনের সার্বিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে একটি কক্ষে নারী থাকার সন্দেহে তল্লাশি চালানোর ঘটনায় হল সংসদের সহকারী সাধারণ সম্পাদকসহ (এজিএস) তিনজনের আবাসিকতা বাতিল করা হয়েছে।
১০ মিনিট আগে
বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব বৈসাবির আনন্দধারা বইতে শুরু করেছে। মারমাদের সাংগ্রাই, ত্রিপুরাদের বিষু এবং চাকমাদের ফুল বিজুকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে পাহাড়ি জনপদ।
১৩ মিনিট আগে
বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে যাত্রীদের কেউ হতাহত হননি। আজ রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শাজাহানপুর উপজেলার সি ব্লক এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে তাঁতী দল ১০ নম্বর ওয়ার্ড সভাপতি মো. সোনামিয়া নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে খালিশপুর নয়াবাটি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত কাউকে পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।
১ ঘণ্টা আগে