
গতকাল শনিবার ভোর। রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনের ফুটপাতে এক নারী দাঁড়িয়ে আছেন। হাতে ভ্যানিটি ব্যাগ। পাশেই একটি ট্রলি ব্যাগ।
হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেট কার সেখানে আসে। চলন্ত গাড়ির জানালা দিয়ে মাথা বের করে একজন ওই নারীর হাতের ব্যাগটি ধরে টান দেন। ব্যাগ ধরে থাকায় ওই টানে তিনি মাটিতে পড়ে যান। ওই অবস্থায় তাঁকে টেনেহিঁচড়ে কয়েক গজ দূরে নিয়ে যায়। একপর্যায়ে তিনি ব্যাগটি ছেড়ে দেন। গাড়িটি চলে যায়।
এই ভয়াবহ দৃশ্য ধরা পড়ে আশপাশের সিসিটিভি ক্যামেরায়। ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওটিতে দেখা গেছে, গাড়িটি ওই নারীর সামনে আসার এক–দুই সেকেন্ডের মধ্যে ভেতর থেকে একজন ব্যাগটি টান দেন। নারীর ব্যাগটি ধরে থাকায় মুহূর্তের মধ্যে তাঁকে গাড়ির সঙ্গে টেনে নিয়ে যেতে দেখা যায়। এ সময় ট্রলি ব্যাগটি ফুটপাতেই ছিল। পরে আশপাশে থাকা কয়েকজনকে দৌড়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়। এর মধ্যে একজন ট্রলি ব্যাগটির সামনে দাঁড়ান। বাকিরা নারীর দিকে এগিয়ে যান। ওই নারীকে আবার ঘটনাস্থলে এসে চার ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়।
ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে ডিএমপির রমনা অঞ্চলের সহকারী কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। ভিডিওটি পর্যালোচনা করা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে।’
এখনো কোনো মামলা না হলেও পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান। গাড়িটি শনাক্তে কাজ করছে পুলিশ। ওই নারীরও সন্ধান করছে তারা।
আরও খবর পড়ুন:

মাকু আর শানার খটখট শব্দ তুলে আপন মনে শাড়ি বুনছেন হরিপদ। মাটির গর্তে বসে ছন্দে ছন্দে তৈরি করছেন বর্ণিল শাড়ি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাহিদা বেড়েছে, তাই দম ফেলবার ফুরসত নেই এই কারিগরের। হরিপদ কাজ করেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের ‘শুদ্ধ তাঁত’ নামক কারখানায়।
৫ ঘণ্টা আগে
যশোর শহরের আরবপুর পাওয়ার হাউস পাড়ার বাসিন্দা শহিদুল আলম। বাসা থেকে শহরের চার খাম্বা মোড়ে তাঁর কর্মস্থলের দূরত্ব চার কিলোমিটার। সাধারণত রিকশায় করে কার্যালয়ে যেতে সময় লাগে ২০ মিনিটের মতো। কিন্তু তাঁকে প্রায় এক ঘণ্টা সময় হাতে রেখে রওনা দিতে হয়। তবু সড়কের তীব্র যানজটের কারণে সময়মতো অফিসে...
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বুক চিরে বয়ে চলা ইছামতী, হুরাসাগর ও ফুলজোড় নদীতে একসময় ছিল স্রোত, চলত নৌযান। সময়ের ব্যবধানে সে চিত্র অনেকটাই বদলে গেছে। ফুলজোড় নদীর কিছু অংশে খননকাজ হলেও ইছামতী ও হুরাসাগরের বেশির ভাগ অংশ এখন পানিশূন্য। শুষ্ক মৌসুম তো বটেই, বর্ষাকালেও অনেক জায়গায় পানির দেখা মেলে না।
৬ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সোহেল রানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষ ২০২৩ সালের পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। গত ৬ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষার সময় তিনি কলেজের ৬০৮ নম্বর কক্ষে দায়িত্বে ছিলেন...
৬ ঘণ্টা আগে