
টিকটকে পরিচয়, বন্ধুত্ব থেকে প্রেম, অবশেষে বিয়ের দাবি। সমকামিতার সম্পর্কের টানে মাদারীপুরের রাজৈর থেকে মাগুরার শ্রীপুরে ছুটে আসে এক তরুণী। বিয়ের স্বীকৃতির দাবি নিয়ে হাজির হয় প্রেমিকার বাড়িতে।
ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা খ্রিষ্টান তরুণীর বাড়ি রাজৈর থানায়। অপর কিশোরী শ্রীপুরের একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। সে ধর্মে মুসলিম।
গতকাল সোমবার বিকেলে স্থানীয়দের চমকে দিয়ে খ্রিষ্টান তরুণী শ্রীপুরে মুসলিম কিশোরীর বাড়িতে এসে জানায়, একে অপরকে ভালোবেসে তারা মুঠোফোনে বিয়ে করেছে। তবে তাদের কাছে কোনো বৈধ বিয়ের প্রমাণপত্র ছিল না।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুই বছর আগে মুসলিম কিশোরীর সঙ্গে টিকটকে পরিচয় হয়েছিল খ্রিষ্টান তরুণীর। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৬ আগস্ট মুসলিম কিশোরী পরিবারের কাউকে না জানিয়ে মাদারীপুরে খ্রিষ্টান তরুণীর বাড়িতে চলে যায়। সেখানে ৫ দিন অবস্থান করার পর পুলিশের সহায়তায় তাকে ফিরিয়ে আনে পরিবার। এরপর মুসলিম কিশোরীর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেলে গতকাল তার বাড়িতে হাজির হয় খ্রিষ্টান তরুণী।
খ্রিষ্টান তরুণী জানায়, ইতিপূর্বে এক প্রবাসীর সঙ্গে তার বিয়ে হয়েছিল। সেখানে দুই বছর সংসারের পর বিচ্ছেদ ঘটে। এরপর মুসলিম ওই কিশোরীর সঙ্গে টিকটকে পরিচয়ের মাধ্যমে মুঠোফোনে তারা বিয়ে করেন।
মুসলিম কিশোরী বলে, ‘আমাদের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। মুঠোফোনে আমাদের বিয়েও হয়েছে। এমন বিয়ে ও সম্পর্ক অনেকেই করছেন। আমি তাকে ছাড়া বাঁচব না।’
এ ঘটনায় মুসলিম কিশোরীর বাবা জানান, এটা কখনোই সম্ভব নয়। ইতিমধ্যে পুলিশে এবং খ্রিষ্টান তরুণীর পরিবারে জানানো হয়েছে। তাঁরা এলেই প্রশাসনের সহযোগিতায় বিষয়টি মীমাংসা করা হবে।

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমি আক্তার (২৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর এক বছর বয়সী এক শিশুকন্যা গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর শহরে এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরের অক্সিজেন বেপারি পাড়া এলাকায় বাসার দরজায় ছিটকিনি লাগিয়ে আটকে পড়া ২২ মাস বয়সী শিশু ম্যা-এ-ছাইং মারমাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকালে বায়েজিদ থানার মুন্নী কমিশনার গলির একটি ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে
মো. নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে বিদিশার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। তা যাচাই বাছাই শেষে সঠিক পাওয়া গেলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে বিকেল সোয়া ৫টার দিকে তিনি জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে যান।
১৮ মিনিট আগে
রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কার্যালয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে চোর সন্দেহে এক যুবককে আটকে মারধর করে হত্যার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
৪১ মিনিট আগে