
ঢাকার ধোলাইপাড় এলাকায় ভাড়া বাসায় থাকত জিকিরুল ওরফে জুয়েল মৃধা দম্পতি। গত বৃহস্পতিবার গভীর রাতে জিকিরুল ওরফে জুয়েল মৃধা তাঁর স্ত্রী মোসা. ইয়ানুর বেগমকে কুপিয়ে হত্যা করার অভিযোগ ওঠে। হত্যার পর থেকে ইয়ানুরের স্বামী জিকিরুল ওরফে জুয়েল মৃধা পলাতক।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে ঢাকার ধোলাই পাড় এলাকায় ভাড়া বাসায় এ হত্যার ঘটনা ঘটে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ এ তথ্য নিশ্চিত করেন।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, পটুয়াখালী দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফোরকান মৃধার ছেলে মো. জিকিরুল ওরফে জুয়েল মৃধা চার-পাঁচ মাস আগে গলাচিপা উপজেলার বকুল বাড়িয়া ইউনিয়নের ২ নম্বর গুয়াবাড়িয়া ওয়ার্ডের হানিফ হাওলাদারের মেয়ে ইয়ানুরের সঙ্গে বিয়ে হয়। বিয়ে পর থেকে ঢাকার ধোলাইপাড় এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতেন। গত বৃহস্পতিবার গভীর রাতে ইয়ানুর বেগমকে কুপিয়ে গলা কটে হত্যা করা হয়। এই সংবাদ পেয়ে কদমতলী থানা-পুলিশ ইয়ানুরের ক্ষতবিক্ষত গলাকাটা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই সময় ইয়ানুরের মরদেহ ছাড়া কাউকে পাওয়া যায়নি।
ওই ঘটনাকে কেন্দ্র করে ইয়ানুরের পরিবার সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার আলীপুর ইউনিয়নের বি বি রায় মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ইয়ানুরের হত্যাকারী তাঁর স্বামীর মো. জিকিরুল ওরফে জুয়েল মৃধার ফাঁসির দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা জিকিরুল ওরফে জুয়েল মৃধার বসতঘর পুরিয়ে দেয়।
ইয়ানুরের বাবা মো. হানিফ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের পশ্চিম আকীপুর গ্রামের ফোরকান মৃধার ছেলে সঙ্গে আমার মেয়ে ইয়ানুরের বিয়ে হওয়ার পর থেকে ঢাকার ধোলাইপাড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকত। বিয়ের পর থেকে তাদের তেমন বনিবনা ছিল না। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে আমার মেয়েকে জুয়েল মৃধা কুপিয়ে গলা কেটে হত্যা করে। পরে কদমতলী থানা-পুলিশ আমার মেয়ের ক্ষতবিক্ষত গলা কাটা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে ওই দিন বিকেলে আমার মেয়ের মরদেহ আমাদের কাছে হস্তান্তর করা হয়।’

হানিফ হাওলাদার আরও বলেন, ‘কদমতলী থানায় জুয়েল মৃধার নামে হত্যা মামলা করেছি। এখন পর্যন্ত আমার মেয়ের হত্যাকারী জুয়েলকে গ্রেপ্তার না করায় আজ (সোমবার) দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়নের বিবি/// রায় মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করা হয়।’
মানববন্ধন শেষে জুয়েল মৃধার বাবার বসতঘর পোড়ানোর বিষয় জনতে চাইলে হানিফ বলেন, ‘মানববন্ধনে আসা লোকজন ঘর পোড়ায়নি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। মানববন্ধন শেষে আমরা চলে আসি।’
জুয়েল মৃধার এক আত্মীয় আজকের পত্রিকাকে জানান, জুয়েল চার-পাঁচ মাস আগে প্রেম করে বিয়ে করেন। বিয়ের বিষয়ে ওর পরিবারের কেউ জানে না। ওই মেয়ে খুন হওয়ার খবর প্রকাশ হওয়ার পর থেকে তার পরিবারের লোকজন জুয়েলের বাবা-মায়ের গরু-বাছুর নিয়ে যায়। আজ (সোমবার) সকালে মানববন্ধন করে বসতঘর পুড়িয়ে দেয়। জুয়েল অপরাধ করে থাকলে ওর বিচার হবে। ওর বৃদ্ধ বাবা-মায়ের বসতঘর পোড়ানো ঠিক হয়নি।
কদমতলী থানার ওসি আশরাফের কাছে মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে ইয়ানুরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে দায়ের কোপের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ইয়ানুরের স্বামীর জুয়েল মৃধার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মানববন্ধন শেষে জুয়েল মৃধার ঘর পোড়ানোর বিষয়ে জানতে চাইলে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ইয়ানুর বেগমের হত্যার ঘটনার বিষয় বিভিন্ন মাধ্যমে জানতে পারি। আজ (সোমবার) মানববন্ধন ও ঘর পোড়ানোর বিষয় শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘর পোড়ানোর বিষয় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুষ্টিয়া শহরতলির ত্রিমোহনী বাজারে ভেজাল সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর দোকান থেকে ২৫ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করে ধ্বংস করা হয়েছে।
১ মিনিট আগে
শেরপুরে সরকারি বরাদ্দের ১৪ কোটি বিভিন্ন সার কালোবাজারে বিক্রির অভিযোগে করা মামলায় ১০ বিসিআইসি ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে গত ২২ জুলাই সদর উপজেলার ১৫ ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন
৮ মিনিট আগে
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাবনা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
১১ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর মো. ইসমাইল হোসেন (৭) নামের এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার মুসলিমপাড়া এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার হয়।
১২ মিনিট আগে