ঢাকার সাভারে নির্মাণাধীন আটতলা ভবনে লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে পড়ে সবুরা বেগম (৪২) নামে এক নারী নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত সবুরা বেগম সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লার বাসিন্দা রফিক হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে পালপাড়া মহল্লায় সুব্রত সাহার নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন।
ভবনের ঠিকাদার বুধু মিয়া বলেন, রোববার ভবনের নির্মাণকাজে কোনো শ্রমিক যাওয়ার কথা ছিল না। তবে বাড়ির মালিকের ব্যক্তিগত কাজে সবুরা সেখানে গিয়েছিলেন। বিকেলের দিকে ভবনের সাততলায় লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা জায়গায় তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সবুরার স্বামী রফিক হোসেন বলেন, প্রতিদিনের মতো রোববার সকালে তিনি ওই নির্মাণাধীন ভবনে কাজ করতে যান। দুপুরে বাসায় এসে খাবার খেয়ে আবার কাজে চলে যান। সন্ধ্যার দিকে এক শ্রমিক ফোন করে জানান, তাঁর স্ত্রী লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে মারা গেছেন।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় কারও দায় থাকলে সে বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশকর্মী এবং স্থানীয়দের প্রতিবাদের মুখে সুনামগঞ্জ-জামালগঞ্জ (সাচনা বাজার) সড়কের গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে গত ১৫ দিনে সড়কটির অর্ধেকের বেশি গাছ কেটে নিয়েছে বন বিভাগ। জেলা প্রশাসনের দাবি, তাদের না জানিয়েই গাছ কাটা হয়েছে।
৩ মিনিট আগে
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জে খোয়াই নদের বাঁধে দেড় মাসের ব্যবধানে আবারও ভাঙন দেখা দিয়েছে। প্রবল বেগে পানি লোকালয়ে ঢুকে কয়েকটি গ্রামের রাস্তাঘাট এবং প্রায় ১ হাজার ৫০০ একর ফসলি জমি তলিয়ে গেছে। এতে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
৫ মিনিট আগে
রাজধানী ঢাকায় শিক্ষার্থী ও কর্মজীবীদের বেশির ভাগের গণপরিবহন হিসেবে পছন্দ শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস। তবে এই বাসে যাতায়াতে কর্মজীবীরা মাসে দুই হাজার টাকার নিচে খরচ করতে চান। শিক্ষার্থীরা চেয়েছেন অর্ধেক ভাড়ার সুবিধা।
৭ মিনিট আগে
কলকাতায় আগুনে প্রাণ হারানো সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ে মহিমা দত্তের বয়স মাত্র সাত বছর। মৃত্যু কী, প্রিয় মানুষদের চিরদিনের জন্য হারানোর বেদনা কতটা গভীর—তা বোঝার মতো বয়স এখনো হয়নি তার। তাই হয়তো এখনো বারবার জানতে চায়, মা কোথায়, বাবা কোথায়, ছোট ভাইটি কোথায়।
২ ঘণ্টা আগে