
কুমিল্লার দেবীদ্বারে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার জাফরগঞ্জ এলাকার একটি শুকনো বিল থেকে তাঁদের লাশ উদ্ধার করে দেবীদ্বার থানা-পুলিশ।
দেবীদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
লাশ উদ্ধার হওয়া দুজন হলেন, উপজেলার জাফরগঞ্জ গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে মনির হোসেন (২৫) ও খাগড়াছড়ির রামঘর উপজেলার সুখাকেন্দ্রায় গ্রামের রুহুল আমিন মিয়ার ছেলে মোহন মিয়া (৩৫)। দুজনই ইন্টারনেটের বিল উত্তোলন, লাইন সংযোগ ও মেরামত কাজ করতেন।
স্থানীয়রা জানায়, মরদেহগুলো খড়ের ওপর পাওয়া গেছে, এর ২০-২৫ ফুট দূরে খড়ের একটি গাদা রয়েছে। ধারণা করা হচ্ছে, গত রাতে তারা সেখান থেকে খড় এনে এখানে বিছিয়ে বসে মাদক সেবন করছিলেন। মাদকে হয়তো বিষাক্ত কিছু ছিল। তা সেবনের পর বিষক্রিয়ায় তারা মারা যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনুল ইসলাম বলেন, সকালে দোয়াইজলা বিলে কৃষকেরা কাজ করতে এসে দুজনের লাশ দেখে আমাকে খবর দেয়। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশ দুটি উদ্ধার করে। এটি হত্যাকাণ্ড কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে, এটা হত্যাকাণ্ড কি না তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুই যুবকের লাশ উদ্ধারের খবর পেয়ে দূরদূরান্ত থেকে উৎসুক জনতা সেখানে ভিড় করতে থাকেন। খবর পেয়ে মনিরের স্বজনেরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন।
মনিরের ছোট বোন জান্নাত আক্তার বলেন, ‘তিনি আমার একমাত্র ভাই। তাঁকে কারা মারল আমরা বলতে পারব না। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে। তাদের এখন কী হবে?’

ডিশ ও ইন্টারনেট মালিক বদিলউল আলম সানোয়ার বলেন, ‘মনির ও মোহান আমার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করত। এর মধ্যে মনির নিজের বাড়িতে থাকত আর মোহন অফিসে থাকত। মোহনের বাবা আমাকে বলেছেন, রাত ১১টার দিকে শেষবার মোহনের সঙ্গে তাঁর কথা হয়েছে। ১১টার পর তাকে অফিসেও পাওয়া যায়নি।’ এক প্রশ্নের জবাবে বদিউল আলম বলেন, দুজনের মধ্যে মনির মাদকাসক্ত ছিলেন। তবে মোহনের বিষয়ে কিছু জানি না।’
বিষয়টি নিশ্চিত করে দেবীদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ মো. শাহীন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটা হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা এখন বলা সম্ভব হচ্ছে না। তবে লাশের পাশ থেকে সিরিঞ্জ, সিগারেট, মোবাইল স্পিরিটের খালি বোতলসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষাসহ আরও তথ্য উপাত্ত ও আলামত সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১৫ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১৫ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৮ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৭ মিনিট আগে