
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেছেন চা-শ্রমিকেরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার টিপরাছড়া চা-বাগানের নাচঘরের সামনে বাংলাদেশ সাধারণ চা-শ্রমিক ও ছাত্র-যুবকদের আয়োজনে এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির সহযোগিতায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে টিপরাছড়া চা-বাগানের শতাধিক চা-শ্রমিক অংশ নেন। এ সময় তাঁরা দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংস্কার কমিটির আহ্বায়ক বিশু প্রসাদ গোয়ালা, যুগ্ম আহ্বায়ক আকাশ দোষাদ, খেজুরীছড়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মহেশ্বর দাশ, চা-শ্রমিক বৃন্দা তাঁতী, ঝিনুক বোনার্জী, রিপন তন্তবায়, রঞ্জু তাঁতী, নিরঞ্জন দাশ ও জয় কুমার পালসহ অনেকে।
পরে নাচঘরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চা-বাগানের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংসদে উত্থাপিত চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকার দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র সংশোধন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে।

টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে প্রবেশের সময় একটি রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জেলেরা ১৮ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছেন। নৌকায় থাকা মাঝিমাল্লাসহ আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
২ মিনিট আগে
সৈয়দ আলীর মামাতো ভাই মতিন, হাসিনুর, মহর, আছমত ও সাহার আলী গংদের সঙ্গে কেনা একটি জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। সৈয়দ আলী প্রবাসে থাকায় এ ঘটনায় গোলাপি খাতুন বাদী হয়ে হাসিনুর-মতিন গংদের বিরুদ্ধে মামলা করেন। সৈয়দ আলী দেশে ফেরার পর এ নিয়ে দফায় দফায় সালিস হয়। স্থানীয় মাতবররা গোলাপি খাতুনকে মামলা..
৪ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাছের ঘের ভাগাভাগিকে কেন্দ্র করে মনসুর ও কবির গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
৫ মিনিট আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে গুলজার হোসেন ওরফে জুসনা (৬৩) নামের এক বৃদ্ধকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত জুসনা উপজেলার আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকার বাসিন্দা।
৭ মিনিট আগে