
দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা থেকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে (সোয়া ৮টা) নামার পর তিনি অসুস্থতা বোধ করেন। দুপুর ১২টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য ত্রাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হবে।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, মন্ত্রী আসাদুল হাবিব দুলু সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দরের রেস্টরুমে বসে সৈয়দপুর ও লালমনিরহাটের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শাহিন আকতার বলেন, খবর পেয়ে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন সকাল সাড়ে ১০টার ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরে এসে অসুস্থ মন্ত্রীকে দেখতে যান। এ সময় তিনি মন্ত্রী দুলুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। প্রথমে দুপুর ১২টা ১০ মিনিটের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে মন্ত্রীকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সাধারণ বিমানে যাতায়াত ঝুঁকিপূর্ণ মনে করেন চিকিৎসকেরা। ফলে বিমানে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঢাকা থেকে ইতিমধ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়েছে। সেটি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর মন্ত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। বর্তমানে সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি স্কুল থেকে অচেতন অবস্থায় এক শিশুকে (১১) উদ্ধারের ঘটনায় ধর্ষণ মামলা করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে স্কুলের দপ্তরিকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করেছেন। মামলার পর থানা হেফাজতে থাকা দপ্তরিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে মিরপুর
৩১ মিনিট আগে
মানিকগঞ্জের হরিরামপুরে মাদকবিরোধী অভিযানে বাধা দেওয়ার অপরাধের একটি মামলায় সাবেক ছাত্রদল নেতা, ইউপি সদস্যসহ (প্যানেল চেয়ারম্যান) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের চিতলমারীতে কয়েক হাজার শিক্ষার্থী বিশুদ্ধ খাবার পানির সংকটে ভুগছে। স্কুলের ভেতরে থাকা নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আয়রন ও লবণ থাকায় শিক্ষার্থীরা তা পান করতে পারছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীর সৈয়দপুর থেকে অসুস্থ ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে নিয়ে ঢাকায় রওনা দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া। এর আগে আজ শনিবার বেলা ২টা ৫৫ মিনিটে ত্রাণমন্ত্রীকে ঢাকায় নিতে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি সৈয়দপুর বিমানবন্দরে...
১ ঘণ্টা আগে