Ajker Patrika

থানার প্রবেশপথে জলাবদ্ধতায় ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  
থানার প্রবেশপথে জলাবদ্ধতায় ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
ইসলামপুর থানা। ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুর থানার প্রবেশপথে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে থানায় সেবা নিতে আসা ব্যক্তিদের চলাচলে ভোগান্তি বেড়েছে।

সরেজমিন দেখা যায়, বৃষ্টির পানি জমে থানার প্রধান প্রবেশপথে জলজটের সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কম। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পচা ও দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে থানায় যাতায়াত করতে হচ্ছে আগত ব্যক্তিসহ পুলিশ সদস্যদের। বৃষ্টির পানির সঙ্গে মলমূত্র মিশে পানি দূষিত হওয়ার কারণে পানিবাহিত বিভিন্ন রোগ বিস্তারের আশঙ্কা রয়েছে বলেও অনেকের অভিযোগ।

থানায় সেবা নিতে আসা আকবর, নাছিমা আক্তার, মোরাদ ফকির, মিলন, রোকিয়া পারভীন, আলম, বেদেনা বেগমসহ অনেকেই বলেন, একটু বৃষ্টি হলেই হাঁটুপানি জমে থানার গেটে। পানি কমতে দুই-তিন দিন সময় লাগে। এত দিনে পানিতে দুর্গন্ধের সৃষ্টি হয়। এতে সেবাপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হন।

তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চলে এলেও তা সমাধানে কোনো উদ্যোগ নেই। সেবাগ্রহীতাদের দাবি, জরুরি ভিত্তিতে যেন পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা করা হয়।

থানা এলাকায় পুলিশ কল্যাণ মার্কেটের ব্যবসায়ী শিপন মিয়া বলেন, সামান্য বৃষ্টি হলেও থানার গেটে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে চলাচলে ভোগান্তিতে পড়তে হয় থানায় আগত মানুষদের। অতি দ্রুত ড্রেন নির্মাণ করে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা করা জরুরি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের আলোচনা চলছে। ড্রেন নির্মাণকাজ সম্পন্ন হলে সমস্যা সমাধান হবে।

ইসলামপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুই বছরের কন্যাকে নিয়ে ২৩ তলা থেকে বাবার ঝাঁপ, দুজনেরই মৃত্যু

সব লঞ্চার ‘ধ্বংসের’ পরও এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, আর কত অবশিষ্ট

ইরান এতগুলো দেশে হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

যুক্তরাষ্ট্রের ১৩ বিলিয়ন ডলারের রণতরিতে ৩০ ঘণ্টা ধরে আগুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত