
শাজাহানপুরে আত্মগোপনে থাকা এক স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ওই বাড়িতে মজুত করা আলু, পেঁয়াজ, ধানবীজসহ কিছু পুরোনো আসবাব পুড়ে গেছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়ড়াদীঘি গ্রামে এই ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আকাশের।
শাজাহানপুর ফায়ার সার্ভিসের লিডার দেলোয়ার হোসেন জানান, ওই বাড়িতে বিদ্যুতের কোনো সংযোগ নেই। পরিত্যক্ত মাটির বাড়িতে আলুসহ বিভিন্ন ফসল মজুত ছিল। তিনি বলেন, ভোর ৪টা ১৩ মিনিটে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
অজ্ঞাত স্থান থেকে আমিনুল ইসলাম আকাশ মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনৈতিক শত্রুতা থেকে আমার পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। আগুনে বিভিন্ন ফসল ও আমার দোকানের কিছু পুরনো আসবাব পুড়ে গেছে। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুন কীভাবে লেগেছে, তদন্ত শেষে বলা যাবে। এই ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।’

ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দী ও সাভারের আলোচিত ‘সিরিয়াল কিলার’ মশিউর রহমান খান সম্রাট (৪০) মারা গেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১২ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের অদূরে ২৯ নম্বর রেলসেতু এলাকায় কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়।
২২ মিনিট আগে
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, ‘আমরা জামদানি ভিলেজের প্রকল্প বাস্তবায়ন করতে পরিদর্শনে এসেছি। আমরা জামদানি শিল্পের ঐতিহ্যকে অন্বেষণ করতে সেই সুদূর ইংল্যান্ড পর্যন্ত গিয়েছি।’
৩২ মিনিট আগে
সোমবার লক্ষ্মীটারি ইউনিয়নে এক হকারের কাছ থেকে আইসক্রিম কিনে খাওয়ার সময় কয়েকজন শিশু হাতে থাকা আইসক্রিমে কামড় দিতেই বড় আকারের কেঁচো দেখতে পায়। এতে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
৩৬ মিনিট আগে