
আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১টার পর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন কয়েক শ শিক্ষার্থী। গতকাল ঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে অবস্থান নেওয়া হয়েছে বলে জানান তাঁরা।
তিন দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রকৌশল শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। দাবি আদায়ে গতকাল বিকেলে তাঁরা শাহবাগ অবরোধ করেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় আজ থেকে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা। এই কর্মসূচি পালন করতে শিক্ষার্থীরা আজ সকালে বুয়েট ক্যাম্পাসে জড়ো হন। বুয়েটের প্রধান গেটের সামনের শহীদ মিনার এলাকা থেকে এই কর্মসূচি শুরু করেন তাঁরা। পরে মিছিল নিয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। বেলা ১১টার পর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় দাবি পূরণে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তাঁরা।

শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ লিখতে না দেওয়াসহ তিন দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে। এ ছাড়া রংপুরে একজন স্নাতক প্রকৌশলীকে আটকে রেখে বিভিন্ন হুমকি দেওয়া হয়। ওই ঘটনায় থানায় মামলা হলেও হুমকিদাতাদের গ্রেপ্তার করা হয়নি। তাই তিন দফা দাবি পূরণের পাশাপাশি প্রকৌশলীকে হুমকিদাতাদের গ্রেপ্তার করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।
সরকারকে দীর্ঘদিন ধরে প্রকৌশল শিক্ষার্থীরা তিনটি দাবি জানিয়ে আসছিলেন। সরকার সেটি এখনো আমলে না নেওয়ায় বাধ্য হয়েই সড়কে নামতে হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের তিন দাবির মধ্যে রয়েছে— ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না এবং দশম গ্রেডের চাকরিতে ঢোকার ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।
এদিকে শাহবাগে সড়ক অবরোধের ফলে যান চলাচল বন্ধ রয়েছে। এতে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। গত শুক্রবার থেকে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ভিড়ের বড় অংশই মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। রাজধানীর গুলিস্তান এলাকার ফুটপাতের দোকানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদের পোশাক কিনতে এসেছেন গাড়িচালক মো. সেলিম।
১১ মিনিট আগে
গণপরিবহনে নানা বিড়ম্বনা ও হয়রানির অভিজ্ঞতা নারীদের কাছে নতুন কিছু নয়। তাঁদের এই ভোগান্তি লাঘবে স্কুটি চালানো শেখাকে একটি বড় সমাধান হিসেবে মনে করেন পটুয়াখালীর এক স্কুলশিক্ষিকা ওহিদা পাপড়ি। তিনি নিজে স্কুটি চালাতে পারেন।
১ ঘণ্টা আগে
কুমিল্লার গোমতী নদীর চর ও বাঁধসংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটা চলছেই। অভিযোগ উঠেছে, প্রভাবশালী একটি চক্র প্রকাশ্যে খননযন্ত্র ও ট্রাক দিয়ে নদীর মাটি কেটে নিয়ে যাচ্ছে। মামলা-হুঁশিয়ারির কোনো তোয়াক্কায়ই করছেন না তাঁরা।
১ ঘণ্টা আগে
বান্দরবানের থানচি উপজেলার অন্যতম পর্যটন স্থান তিন্দু বাজার এলাকায় শুকিয়ে যাওয়া সাঙ্গু নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন চলছে। এসব পাথর গুঁড়া করে বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণ প্রকল্পে ব্যবহার করার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে