
চট্টগ্রামের আনোয়ারায় ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বেরোনো আসামির বিরুদ্ধে মামলার বাদী ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় বাদী মোহাম্মদ রুবেল (৩৮) এবং তাঁর বাবা তামিজ আহমদ (৬৫) গুরুতর আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ১৮ জুলাই রাতে চাচার দোকানের সামনে এক কিশোরীকে উত্ত্যক্ত করার ঘটনায় প্রতিবাদ করেন তাঁর চাচা মোহাম্মদ রুবেল। এ ঘটনার জেরে রুবেলের দোকানে ভাঙচুর এবং পরদিন কিশোরীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে। ওই হামলায় নারী-পুরুষসহ পাঁচজন আহত হন।
পুলিশ ওই ঘটনায় এলাকার রোকনকে (২৫) গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। সম্প্রতি জামিনে বেরিয়ে রোকনসহ অভিযুক্তরা মামলা তুলে নিতে হুমকি-ধমকি দেন।
মোহাম্মদ রুবেলের পরিবারের দাবি, মামলা তুলে না নেওয়ায় আজ বিকেলে দেশীয় অস্ত্র দিয়ে রুবেলকে কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপস্থিতিতেই আবার হামলা চালানো হয়।
আহত তামিজ আহমদ বলেন, ‘বিকেলে শিবলু, রোকনসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার ছেলেকে কুপিয়ে রক্তাক্ত করে। এ সময় আমরা ৯৯৯-এ ফোন করলে পুলিশ আসে। অভিযুক্তরা পুলিশের সামনে আমার ওপর হামলা করে পালিয়ে যায়।’
মোহাম্মদ রুবেলের বড় ভাই মোহাম্মদ মাসুদ বলেন, ‘অভিযুক্তরা জেল থেকে বেরিয়ে ইভটিজিংয়ের মামলা তুলে নিতে বারবার চাপ সৃষ্টিসহ প্রাণনাশের হুমকি দেয়। মামলা তুলে না নেওয়ায় তারা আমার পরিবারের ওপর দুই দফায় হামলা করে। এতে আমার ভাই ও বাবা গুরুতর আহত হন। এ ঘটনায় আরেকটি মামলার প্রস্তুতি নিচ্ছি।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ওয়ালি উল্লাহ বলেন, গুরুতর আহত দুজনকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, ‘মারামারির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি।’

নেত্রকোনার পূর্বধলায় বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীকে হয়রানির অভিযোগে করা মামলায় রবিউল আওয়াল ওরফে রবিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রবিন উপজেলার খলিশাউড় ইউনিয়ন পরিষদের একজন সদস্যের ছেলে।
১৪ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনিশিয়ানের অভাবে ১৮ বছর ধরে এক্স-রে সেবা বন্ধ। দুটি এক্স-রে মেশিন থাকলেও রোগীদের বেসরকারি ক্লিনিক ও অন্য হাসপাতালে যেতে হচ্ছে। এতে উপকূলীয় এলাকার দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় ও দুর্ভোগ বাড়ছে।
২১ মিনিট আগে
ঠাকুরগাঁও শহরের একটি ওষুধের দোকানে চুরি হওয়া ১৭ লাখ টাকা মূল্যের ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যসহ চুরি করা ওষুধ কেনার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপও উদ্ধার করা হয়েছে।
২৪ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে রাতভর পিটুনি দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৫ মিনিট আগে