
ছয় দিন বন্ধ থাকার পর দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহব্যবস্থার অন্যতম ভরসা দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে। শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামতকাজ শেষে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে। ইউনিটটি থেকে বর্তমানে ৫৫-৬০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।
এর আগে গত ২৫ এপ্রিল এক নম্বর ইউনিটের বয়লারের পাইপ ফেটে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়।
জানা গেছে, বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদিত কয়লার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়। ২০০৬ সালে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি যাত্রা শুরু করে। প্রাথমিকভাবে দুটি ১২৫ মেগাওয়াট ইউনিট নিয়ে শুরু হলেও ২০১৭ সালে আরেকটি ২৭৫ মেগাওয়াট ইউনিট যুক্ত হয়ে মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াটে উন্নীত হয়। তবে নানা যান্ত্রিক জটিলতায় কেন্দ্রটি কখনো একসঙ্গে সর্বোচ্চ ক্ষমতায় উৎপাদন করতে পারেনি।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের সহকারী প্রধান প্রকৌশলী মো. মোহসীনুল ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, মেরামতকাজ শেষে শুক্রবার ভোর ৪টা ২২ মিনিটে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে। ইউনিটটি থেকে ৫৫-৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তিনি আরও বলেন, ৩ নম্বর ইউনিটটির ওভারহোলিং চলছে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে আগামী ১৫ মের মধ্যে ইউনিটটি চালু করা সম্ভব হবে। এই ইউনিটটি চালু হলে বিদ্যুতের লোডশেডিং আরও কমে আসবে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে দুটি আগে থেকে বন্ধ ছিল। ২২ এপ্রিল রাত ১০টা ২ মিনিটে কেন্দ্রটির শেষ সক্রিয় ইউনিটটিও (এক নম্বর ইউনিট) কয়লার সঙ্গে বড় বড় পাথর এসে বয়লারের টিউব ফেটে বন্ধ হয়ে যায়। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে ইউনিটটি চালু করা হয়। এরপর রাত ৩টায় পুনরায় ইউনিটটিতে সমস্যা দেখা দেয়। এৎ অবস্থায় শনিবার বেলা ১১টা পর্যন্ত ইউনিটটি সচল ছিল। পরে বয়লারের টিউব ফেটে যাওয়ায় আবারও ইউনিটটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের আট জেলায় মারাত্মক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

ঠাকুরগাঁও সদর উপজেলার শিফাত হোসেন ওরফে শিজান (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার জামালপুর চৌরঙ্গী এলাকার বামনাসংলগ্ন বাজারের উত্তর পাশে একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।
৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নগদের ডিস্ট্রিবিউটর অফিসে হামলা চালিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭ লাখ টাকা, মোবাইল ফোনসহ কোটি টাকার মালপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শনিবার (২ মে) সকালে উপজেলার জালাল টাওয়ারে নগদের অফিসে এই ঘটনা ঘটে। সোনারগাঁ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
১৯ মিনিট আগে
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের আওয়ামী লীগ দলীয় ছয়বারের সাবেক সংসদ সদস্য আইনজীবী মোসলেম উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। আজ শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা...
২২ মিনিট আগে
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দেওয়া শুরু করেছে। ফ্যামিলি কার্ডও দিচ্ছে। দেশের সাধারণ জনগণ, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকার ভবিষ্যতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে।
২৬ মিনিট আগে