
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা সেবনের সময় সাতজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের জরিমানা করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের চৌধুরীকান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় সাতজনকে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন নবীপুর গ্রামের আবুল কালাম আজাদ (৪৭) ও জুলহাস আহমেদ (৫৫); রামধনীমুড়া এলাকার মশিউর রহমান (৪৫), ইয়াসিন (৩০) ও সবুর মিয়া এবং নিমাইকান্দি এলাকার মনির হোসেন (৪৫) ও সোহেল মিয়া।
অভিযানের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান জানান, মাদকের বিস্তার রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।

দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে অর্ধেকে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্তরা সবাই দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এখনো রাজশাহী সিটি করপোরেশনসহ (রাসিক) ছয়টিতে প্রশাসক নিয়োগ হয়নি। ফলে প্রশাসক নিয়োগকে ঘিরে শুরু হয়েছে নানা তৎপরতা।
২ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনকে মারধরের প্রতিবাদে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১টার পর থেকে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা...
৫ মিনিট আগে
মাদারীপুর জেলার শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পরিবহনে চাঁদাবাজি ও বাড়তি ভাড়া বন্ধে মহাসড়কের বিভিন্ন স্টপেজে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
১২ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও টিভি-ফ্রিজসহ কয়েক লাখ টাকা মূল্যের মালপত্র নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রুপন সরকার বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।
১৬ মিনিট আগে