
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছেন বলে সূত্রে জানা গেছে। আরও জানা গেছে, এসব হিসাবে হেনরীর ২০ কোটি ৬২ লাখ ৩৬ হাজার ৭০২ টাকা রয়েছে।
দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ তাঁর ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আসিফ আল মাহমুদ সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলার তদন্ত কর্মকর্তা।
গত ২২ ডিসেম্বর জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। ৬ জানুয়ারি এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে ২৫ নভেম্বর জান্নাত আরা হেনরী, তাঁর স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। গত ১২ জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত হেনরীর ৫০ বিঘা জমি ও তাঁর মালিকানাধীন ও স্বার্থসংশ্লিষ্ট ১৬টি গাড়ি জব্দের আদেশ দেন। একই সঙ্গে তাঁর ১৯টি ব্যাংক হিসাব ও তাঁর চারটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, দুদকের মামলার আসামি হেনরীর ব্যাংক হিসাবে যে অর্থ রয়েছে, তা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের সম্ভাবনা দেখা দিয়েছে। এ কারণে তাঁর ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৭ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে