
রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র বিক্ষোভে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামক একটি প্ল্যাটফর্মের ব্যানারে আসা লোকজন হামলা চালিয়েছে। আজ বুধবার দুপুরে মতিঝিলের মেট্রো স্টেশনের নিচে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন।

‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ব্যানারে আসা একদল লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে মতিঝিলে এনসিটিবি কার্যালয় ঘেরাও করার উদ্দেশ্যে রওনা হয়। পরে এনসিটিবি ভবনের সামনে স্টুডেন্টস ফর সভারেন্টির ব্যানারে থাকা লোকজনের সঙ্গে আদিবাসী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা একটি মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাব ও দৈনিক বাংলা হয়ে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে পৌঁছায়। সেখানে আগে থেকেই ছড়িয়ে–ছিটিয়ে অবস্থান করছিলেন স্টুডেন্টস ফর সভারেন্টির সদস্যরা। তাঁদের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়।
সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতার মিছিলটি মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে স্টুডেন্টস ফর সভারেন্টির সদস্যরা প্রথমে তাদের বাধা দেন। পরে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের অনেককে উদ্ধার করে ভ্যান-রিকশায় করে সরিয়ে নেওয়া হয় চিকিৎসার জন্য।

নবম ও দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পেছনের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচি দিয়েছিল সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
১ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
১ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
১ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
২ ঘণ্টা আগে